Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অন্ডাল বিমানবন্দরের কাছে উদ্ধার থরে থরে টাকা, গ্রেফতার ৪

রোববার রাতে অন্ডাল থানার কাজী নজরুল ইসলাম বিমানবন্দরের রাস্তায় একটি চারচাকার গাড়ি দাঁড়িয়েছিল। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহ হওয়ায় পুলিশে খবর দেওয়া হয়।

অন্ডাল বিমানবন্দরের কাছে উদ্ধার থরে থরে টাকা, গ্রেফতার ৪

প্রতীকী ছবি

শেষ আপডেট: 30 December 2024 17:24

দ্য ওয়াল ব্যুরো: অন্ডাল বিমানবন্দরের কাছে থরে থরে টাকার বান্ডিল! অন্ডাল বিমানবন্দরের কাছে ২০ লক্ষ টাকা নোটের হদিশ! দাঁড়িয়ে থাকা গাড়ি দেখে সন্দেহ হতেই নোটের বান্ডিল-সহ গ্রেফতার ৪ জন। দাঁড়িয়ে থাকা গাড়ি থেকে ২০ লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছে পুলিশ। শুধু তাই নয় ধৃতদের কাছ থেকে মোবাইল ফোন-সহ একাধিক চুরির সামগ্রীর হদিশ পাওয়া গিয়েছে।

রোববার রাতে অন্ডাল থানার কাজী নজরুল ইসলাম বিমানবন্দরের রাস্তায় একটি চারচাকার গাড়ি দাঁড়িয়েছিল। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহ হওয়ায় পুলিশে খবর দেওয়া হয়। তড়িঘড়ি ঘটনাস্থলে হানা দিয়ে গাড়ির ভিতরে তল্লাশি চালায় পুলিশ। উদ্ধার হয় নগদ কুড়ি লক্ষ টাকা।

বাজেয়াপ্ত করা হয় চারটি মোবাইল ফোন-সহ রড, হাতুরি, লাঠি একাধিক সামগ্রী পাওয়া গিয়েছে গাড়ির ভেতর থেকে। ঘটনাস্থল থেকেই চারজনকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, ধৃত দুষ্কৃতীদের নাম বীরভূমের নলহাটি থানার সাগর যাদব, অন্ডাল থানার কাজোরা কোলিয়ারি এলাকার রাকেশ কুমার নুনিয়া, প্রিন্স বিশ্বকর্মা ও অবিনাশ কুমার নুনিয়া। সোমবার ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে ধৃতদের চারদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশ মনে করছে, দুষ্কর্মের উদ্দেশ্যেই উদ্ধার হওয়া সামগ্রী ব্যবহার করা হত। এত টাকা কোথা থেকে এল ধৃতদের পুলিশি হেফাজতে নিয়ে সে ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে।


```