Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

১০ হাজারের বেশি মানুষ সেরে উঠেছেন একদিনে, দেশে সুস্থতার হার বাড়ল ৫২.৫%, করোনা উদ্বেগে কিছুটা স্বস্তি

দ্য ওয়াল ব্যুরো: করোনা সংক্রমণ বৃদ্ধির হার চিন্তার বাড়িয়েছিল। গত দু’সপ্তাহের বেশি সময় ধরে প্রায় প্রতিদিনে নতুন সংক্রমণ ধরা পড়ছিল গড়ে ৯ হাজারের বেশি। কখনও ১০ হাজার, কখনও ১১ হাজার আবার কখনও একদিনেই সংক্রমণের গণ্ডি পেরিয়ে গিয়েছিল ১২ হাজার।

১০ হাজারের বেশি মানুষ সেরে উঠেছেন একদিনে, দেশে সুস্থতার হার বাড়ল ৫২.৫%, করোনা উদ্বেগে কিছুটা স্বস্তি

শেষ আপডেট: 15 June 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: করোনা সংক্রমণ বৃদ্ধির হার চিন্তার বাড়িয়েছিল। গত দু’সপ্তাহের বেশি সময় ধরে প্রায় প্রতিদিনে নতুন সংক্রমণ ধরা পড়ছিল গড়ে ৯ হাজারের বেশি। কখনও ১০ হাজার, কখনও ১১ হাজার আবার কখনও একদিনেই সংক্রমণের গণ্ডি পেরিয়ে গিয়েছিল ১২ হাজার। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মঙ্গলবার সকাল ৮টার বুলেটিনে দেখা গেল, গত ২৪ ঘণ্টায় নতুন সংক্রমণ ১০ হাজারের বেশি ঠিকই, তবে সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যাও ১০ হাজারের বেশি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের হিসেব মতো, দেশে এখন করোনা আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৪৩ হাজার ৯১। গতকাল সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত হিসেব করলে গত ২৪ ঘণ্টায় নতুন সংক্রমণ ধরা পড়েছে ১০,৬৬৭। করোনা অ্যাকটিভ কেস অর্থাৎ শরীরে ভাইরাসের সংক্রমণ নিয়ে আইসোলেশনে রয়েছে দেড় লাখের কাছাকাছি। ভাইরাস সংক্রমণে একদিনে মৃত্যু হয়েছে ৩৮০ জনের। দেশে এখন করোনা সংক্রমণে মৃতের মোট সংখ্যা ৯ হাজার ৯০০ জন। মে মাসের শেষ থেকে জুন পর্যন্ত ভাইরাসের সংক্রমণ যেভাবে বেড়েছে তাতে চিন্তায় স্বাস্থ্যমন্ত্রক। বিশেষত মহারাষ্ট্রের করোনা পরিস্থিতি ভাবাচ্ছে। কারণ এই রাজ্যেই সংক্রামিতের সংখ্যা এক লাখের বেশি। বাণিজ্যনগরী মুম্বইতে সংক্রমণ ৫০ হাজারের গণ্ডি পেরিয়েছে। তবে রাজ্য স্বাস্থ্য দফতর জানিয়েছে, আক্রান্তের সংখ্যা বাড়লেও সেরে ওঠাদের সংখ্যাও কম নয়। মহারাষ্ট্রে এখনও অবধি করোনা সারিয়েছেন ৫৬ হাজার ৪৯ জন। আশা জাগিয়েছে মুম্বইয়ের সবচেয়ে বড় বস্তি এলাকা ধারাভি এবং ওরলি। বৃহন্মুম্বই পুরসভার বক্তব্য, গত এক সপ্তাহে ধারাভিতে করোনা সংক্রমণে একজনেরও মৃত্যু হয়নি। সংক্রমণ বৃদ্ধির হারও কম। আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হওয়ার সময় অর্থাৎ ডাবলিং রেটও বেড়ে হয়েছে ৪৪ দিন। সুস্থতার হার প্রায় ৫০%। রাজধানীতে অবশ্য করোনা পরিস্থিতি এখনও শঙ্কাজনক। আজ অবধি হিসেবে সংক্রামিতের সংখ্যা ৪২ হাজার ৮২৯। মৃত্যু হয়েছে ১৪০০ জনের। দিল্লির করোনা পরিস্থিতি নিয়ে সোমবারই সর্বদলীয় বৈঠক ডেকেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি আশ্বস্ত করেছেন, ২০ জুন থেকে প্রতিদিন রাজধানীতে ১৮ হাজার নমুনা পরীক্ষা করা হবে। দিল্লির কন্টেইনমেন্ট জোনের প্রতিটি বাড়িতে মেডিক্যাল টিম পাঠানো হবে। একই সঙ্গে হটস্পট চিহ্নিত এলাকায় কনট্যাক্ট ট্রেসিংয়ের কাজও করা হবে। করোনা সংক্রমণের নিরিখে মহারাষ্ট্র, দিল্লির পরেই রয়েছে তামিলনাড়ু। সেখানেও আক্রান্তের সংখ্যা ৪৬ হাজারের বেশি, সংক্রমণে মৃত্যু ৪৭৯। গুজরাটেও সংক্রমণ বাড়ছে। আক্রান্তের সংখ্যা আজ অবধি ২৪ হাজারের কাছাকাছি। তবে সেরেও উঠেছেন ১৬ হাজারের বেশি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের হিসেব অনুযায়ী দেশে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ সারিয়েছেন ১০ হাজার ২১৪ জন। মোট সুস্থ হয়ে ওঠার সংখ্যার ১ লাখ ৮০ হাজার। হিসেব বলছে, দেশে সুস্থতার হার বেড়েছে ৫২.৫%। করোনা উদ্বেগের মধ্যও যা কিছুটা আশা জাগিয়েছে। ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) বলছে, সরকারি ও বেসরকারি মিলিয়ে দেশের ৯০১টি ল্যাবরেটরিতে কোভিড পরীক্ষা করা হচ্ছে। সরকারি ল্যাবের সংখ্যা বেড়ে হয়েছে ৬৫৩টি, পাশাপাশি বেসরকারি ল্যাবরেটরি ২৪৮টি। প্রতিদিন এক লাখের বেশি সংক্রমণ পরীক্ষা করা হচ্ছে। সরকারি হিসেবে দেশে এখন রিয়েল টাইম আরটি-পিসিআর ল্যাবের সংখ্যা ৫৩৪টি, ট্রুন্যাট ল্যাব সরকারি ও বেসরকারি মিলিয়ে ২৯৬টি। আইসিএমআর জানিয়েছে, কোভিড পজিটিভ ধরা পড়লে দ্রুত চিকিৎসাও হচ্ছে। তাই সুস্থতার হারও বাড়ছে দেশে।

```