Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জয়া প্রদাকে অশালীন মন্তব্য, আজম খানের বিরুদ্ধে মামলা

দ্য ওয়াল ব্যুরো : এক মহিলার উদ্দেশে আপত্তিকর মন্তব্য। এই অভিযোগে উত্তরপ্রদেশের রামপুরে এফআইআর দায়ের হয়েছে সমাজবাদী পার্টির প্রার্থী আজম খানের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে আছেন অতীত দিনের নামী অভিনেত্রী জয়া প্রদা। তিনিও একসময় সমাজবাদী পার্টিরই এম

জয়া প্রদাকে অশালীন মন্তব্য, আজম খানের বিরুদ্ধে মামলা

শেষ আপডেট: 15 April 2019 06:21

দ্য ওয়াল ব্যুরো : এক মহিলার উদ্দেশে আপত্তিকর মন্তব্য। এই অভিযোগে উত্তরপ্রদেশের রামপুরে এফআইআর দায়ের হয়েছে সমাজবাদী পার্টির প্রার্থী আজম খানের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে আছেন অতীত দিনের নামী অভিনেত্রী জয়া প্রদা। তিনিও একসময় সমাজবাদী পার্টিরই এমপি ছিলেন। অভিযোগ, তখন থেকেই আজম খান তাঁর সঙ্গে শত্রুতা করেছেন। এবার জয়া প্রদা বিজেপির প্রার্থী। গত রবিবার আজম খান এক জনসভায় কারও নাম না করে বলেন, এক ব্যক্তির অন্তর্বাসের রং খাঁকি। সোমবার অবশ্য তিনি বলেন, কেউ যদি প্রমাণ করতে পারে তিনি জয়া প্রদার উদ্দেশে ওই মন্তব্য করেছেন, আর ভোটে দাঁড়াবেন না। অন্যদিকে জয়া প্রদা বলেন, আজম খানের মতো লোককে ভোটে দাঁড়াতে দেওয়াই উচিত নয়। তাঁর কথায়, এই ধরনের মন্তব্য আমার বিরুদ্ধে আগেও করা হয়েছে। আমিও ২০০৯ সালে সমাজবাদী পার্টির প্রার্থী ছিলাম। সেবারও তিনি আমার বিরুদ্ধে নানা মন্তব্য করেছিলেন। এই ধরনের মানুষ যদি যেতেন, গণতন্ত্রের কী হবে? আজম খানকে তাঁর প্রশ্ন, আপনি কী চান, আমি মারা যাই? তবে কি আপনি সন্তুষ্ট হবেন? আপনি হয়তো চান আমি ভয়ে পেয়ে এই কেন্দ্র ছেড়ে পালাই। কিন্তু আমি পালাব না। সোমবার আজম খান বলেন, আমি কাউকে অপমান করিনি। আমি ন’বার বিধায়ক হয়েছি। রাজ্যের মন্ত্রীও ছিলাম। আমি জানি, কীভাবে কথা বলতে হয়। আজম খান বলেন, সম্প্রতি এক ব্যক্তি বলেছেন, তাঁর কাছে দেড়শ রাইফেল আছে। তিনি আমাকে দেখলে গুলি করবেন। আমি তাঁর সম্পর্কে ওই মন্তব্য করেছি। যদিও ওই ব্যক্তি কে তিনি জানাননি। রবিবার আজম খান বলেছিলেন, আমি আপনাদের প্রশ্ন করতে চাই, রাজনীতিকে কি এত নীচে নামতে দেবেন? এই ব্যক্তি গত ১০ বছর ধরে রামপুরের রক্ত শোষণ করেছেন। আমি সেই ব্যক্তিকে হাত ধরে রামপুরে নিয়ে এসেছিলাম। তাঁকে রামপুরের রাস্তাঘাট চিনিয়েছি। তাঁকে যাতে কেউ ছুঁতে না পারে সেদিকে লক্ষ রেখেছি। তাঁর উদ্দেশে কেউ কটু মন্তব্যও করতে পারেনি। আপনারা সেই ব্যক্তিকে ১০ বছর ধরে আপনাদের প্রতিনিধি বানিয়ে রেখেছেন। এরপরেই আজম খান বলেন, সেই ব্যক্তির স্বরূপ বুঝতে আপনাদের ১৭ বছর লেগেছে। কিন্তু আমি ১৭ দিনেই বুঝতে পেরেছিলাম, তাঁর অন্তর্বাসের রং খাঁকি। সকলেই ধরে নিয়েছিলেন, অভিনেত্রী জয়া প্রদা সম্পর্কে ওই মন্তব্য করা হয়েছে।

```