
শেষ আপডেট: 1 September 2022 13:19
দ্য ওয়াল ব্যুরো: প্রয়াগরাজে (Prayagraj) নৌকায় (Boat) বসেই চলছে 'হুক্কা-পার্টি' (Hookah party), সঙ্গে রয়েছে কাবাবের (Non veg kebab) আয়োজনও। গঙ্গাবক্ষেই উনুন জ্বালিয়ে সেঁকা হচ্ছে কাবাব। ঘটনার ভিডিও ভাইরাল হতেই ৮ ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করল (case filed) উত্তরপ্রদেশ (Uttarpradesh) পুলিশ।
প্রয়াগরাজে (Prayagraj) গঙ্গা এবং যমুনার সঙ্গম হিন্দুদের কাছে পুণ্যস্থান হিসাবে খ্যাত। প্রতিদিনই হাজার হাজার পুণ্যার্থীদের সমাগম হয় সেখানে। সেখানেই দেখা যায়, একটি নৌকায় চড়ে রীতিমতো 'পার্টি' করছেন ৮ ব্যক্তি। কাউকে কাউকে হুঁকো টানতে দেখা যায়। কেউ আবার ক্যামেরা দেখে হাত নাড়িয়েছেন। নৌকার মধ্যেই উনুন জ্বালিয়ে চিকেন কাবাব রান্না করা হতে দেখা যায়। সেই কাবাবে কামড় দিতেও দেখা যায় কয়েজনকে।
https://twitter.com/ahamad1_imtiyaz/status/1564585321530277888?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1564585321530277888%7Ctwgr%5Eb4b017235337f9f05e267df11ae83ef6bebca19f%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.news18.com%2Fnews%2Findia%2Futtar-pradesh-eight-booked-for-hookah-non-veg-boat-party-on-river-ganga-in-prayagraj-5867809.html
ধর্মীয় তীর্থস্থানে এই ঘটনায় ধর্মানুভূতিতে আঘাতের অভিযোগে ওই ৮ জনের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। এদের মধ্যে ২ জনের নাম ও পরিচয় জানা গেছে, বাকি ৬ জনের পরিচয় খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। যদিও ওই ২ জনের পরিচয় জানায়নি পুলিশ। ঠিক কোন জায়গায় ভিডিওটি শ্যুট করা হয়েছে, সেটাও এখনও স্পষ্টভাবে জানা যায়নি। তবে দারাগঞ্জ এলাকায় গঙ্গার কোনও একটি ঘাটে ভিডিওটি শ্যুট করা হয়েছে বলে মনে করা হচ্ছে।
'ভিডিওতে স্পষ্টই হুঁকো এবং আমিষ খাবার দেখা যাচ্ছে। আমরা খুব শিগগিরই সকলকে গ্রেফতার করার চেষ্টা করছি। তাদের কড়া শাস্তির ব্যবস্থা করব আমরা,' জানিয়েছেন, প্রয়াগরাজের পুলিশ প্রধান শৈলেশ পান্ডে।
কথা বলা বন্ধ করে দেওয়ায় নাবালিকাকে গুলি, দিল্লিতে গ্রেফতার অভিযুক্ত