Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জাতীয় সঙ্গীতের অবমাননা, বিজেপির ১১জন বিধায়কের বিরুদ্ধে মামলা দায়ের

বুধবার বিধানসভায় জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগ উঠেছিল বিজেপি বিধায়কদের বিরুদ্ধে।

জাতীয় সঙ্গীতের অবমাননা, বিজেপির ১১জন বিধায়কের বিরুদ্ধে মামলা দায়ের

শেষ আপডেট: 30 November 2023 15:21

দ্য ওয়াল ব্যুরো: জাতীয় সঙ্গীতের অবমাননার অভিযোগে বিজেপির ১১ জন বিধায়কের বিরুদ্ধে এফআইআর রুজু করল পুলিশ। বুধবার সন্ধেতেই এবিষয়ে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ জানিয়েছিলেন তৃণমূল বিধায়ক সুকুমার রায়। তৃণমূলের তরফে লিখিতভাবে অভিযোগ জানানো হয়েছিল স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছেও।

এরপরই এফআইআর রুজু করল পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জাতীয় পতাকা অবমাননার অভিযোগে ভারতীয় দণ্ডবিধির ৩৪১, ৫০৪ এবং ৩৪ ধারায় মামলা আনা হয়েছে। 

বুধবার বিধানসভায় জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগ উঠেছিল বিজেপি বিধায়কদের বিরুদ্ধে। বুধবার বিকেলে বিধানসভায় তৃণমূলের ধর্না কর্মসূচির শেষে জাতীয় সঙ্গীত গাওয়া হচ্ছিল। সেই সময় বিধানসভার বারন্দায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা বিক্ষোভ দেখাতে শুরু করেন বলে অভিযোগ। তৈরি হয় চরম বিশৃঙ্খলার পরিবেশ।

বিজেপির বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে স্পিকারকে লিখিতভাবে জানান তৃণমূলের একাধিক বিধায়ক। সূত্রের খবর, তৎক্ষণাৎ বিষয়টি কলকাতা পুলিশির ডিসি সেন্ট্রালকে জানিয়েছিলেন স্পিকার। এরপরই এ ব্যাপারে তৎপর হয়ে ওঠে পুলিশ।

সূত্রের খবর, বুধবার রাতেই ১২ জনের নামে অভিযোগ জমা পড়ে থানায়। তবে ওই ১২ জনের মধ্যে শুভেন্দু অধিকারীর নাম আছে কিনা সেটা স্পষ্ট নয়। এই মুহূর্তে আদালতের রক্ষাকবচ রয়েছে বিরোধী দলনেতার। যদিও দলের একটি সূত্রের দাবি, অভিযোগপত্রে শুভেন্দুর নাম থাকলেও আদালতের রক্ষাকবচ থাকায় তাঁর নামে এফআইআর রুজু করা হয়নি। 

এ ব্যাপারে এদিন কলকাতার মহানাগরিক তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, “জাতীয় সঙ্গীতের অবমাননা নিঃসন্দেহে বড় অপরাধ। রাজনৈতিক মত পার্থক্য থাকতেই পারে তা বলে দেশের জাতীয় সঙ্গীতকে অবমাননা করা বরদাস্ত করব না। আশাকরি, আইনি পথেই এর বিচার পাব।” 

যদিও শাসকদলের আনা এই অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই প্রসঙ্গে দ্য ওয়ালকে তিনি বলেন, "মমতা পাগল। মমতা বলেছেন বলে ওর কর্মচারীরা করেছেন। সেকশন দেখুন, কিচ্ছু নেই। ইগনোর করছি।"

কোন ১১ জনের নামে এফআইআর করা হয়েছে, তাদের নামও জানান শুভেন্দু। এরা হলেন,  শঙ্কর ঘোষ, মনোজ টিগ্গা, সুদীপ কুমার মুখোপাধ্যায়, মালতি রায়, চন্দ্রানী বাউরি, নীলাদ্রিশেখর দানা, মিহির গোস্বামী, মনোজ কুমার ওরাও, সুমন কাঞ্জিলাল, দীপক বর্মন, হীরন্ময় চট্টোপাধ্যায়। 

শুভেন্দু বলেন, "এমএলএ এর নামও জানে না। চন্দনা বাউড়িকে চন্দ্রানী লিখেছে। হীরন্ময় চট্টোপাধ্যায় বুধবার বিধানসভাতেই ছিল না। তারও নাম রয়েছে। আর সুমন কাঞ্জিলালের কী হবে?" সম্প্রতি দল বদলে সুমন তৃণমূলে যোগ দিয়েছেন।  স্বাভাবিকভাবে শুভেন্দুর দাবি ঘিরে নতুন করে শোরগোল তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।


```