Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কোভিড পজিটিভ হওয়ার পরেও গিয়েছিলেন হাথরাসে, মামলা আপ নেতার বিরুদ্ধে

দ্য ওয়াল ব্যুরো : গত ২৯ সেপ্টেম্বর আম আদমি পার্টির বিধায়ক কুলদীপ কুমার জানিয়েছিলেন, তিনি কোভিড পজিটিভ হয়েছেন। তাই তিনি আছেন হোম আইসোলেশনে। তিনি টুইটারে লেখেন, "গত দু'দিন ধরে আমার হালকা জ্বর রয়েছে। আমি আজ কোভিড টেস্ট করালাম। রিপোর্ট পজিটিভ এ

কোভিড পজিটিভ হওয়ার পরেও গিয়েছিলেন হাথরাসে, মামলা আপ নেতার বিরুদ্ধে

শেষ আপডেট: 7 October 2020 07:31

দ্য ওয়াল ব্যুরো : গত ২৯ সেপ্টেম্বর আম আদমি পার্টির বিধায়ক কুলদীপ কুমার জানিয়েছিলেন, তিনি কোভিড পজিটিভ হয়েছেন। তাই তিনি আছেন হোম আইসোলেশনে। তিনি টুইটারে লেখেন, "গত দু'দিন ধরে আমার হালকা জ্বর রয়েছে। আমি আজ কোভিড টেস্ট করালাম। রিপোর্ট পজিটিভ এসেছে। আমি হোম আইসোলেশনে আছি। গত দু'দিন ধরে যাঁরা আমার সংস্পর্শে এসেছেন, তাঁরা যেন টেস্ট করিয়ে নেন।" এই টুইট করার পাঁচদিন বাদে কুলদীপ আরও একটি টুইট করেন। তাতে একটি ভিডিও পোস্ট করে তিনি বলেন, আমি হাথরাসে মৃত দলিত তরুণীর বাড়িতে গিয়েছি। ভিডিওতে দেখা যায়, তিনি মাস্ক পরে মৃত তরুণীর বাড়িতে ঢুকছেন। তাঁর সঙ্গে আছে পুলিশ। অপর একটি ভিডিওতে দেখা যায়, তিনি মৃতের পরিবারের লোকজনের সঙ্গে কথা বলছেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সমালোচনা করে তিনি বলছেন, "মৃতের পরিবারের লোকজন ভয়ে ভয়ে আছেন। গণতন্ত্র ও সংবিধানকে খুন করা হয়েছে। উত্তরপ্রদেশে এখন যোগী রাজ চলছে। সেখানে আইনের শাসন নেই। রাজ্যে জঙ্গলরাজ চলছে।" কোভিড নিয়েই হাথরাসে যাওয়ার জন্য মামলা করা হয়েছে বিধায়কের বিরুদ্ধে। হাথরাসে সদ্য নিযুক্ত হওয়া পুলিশ সুপার জানিয়েছেন, মহামারী প্রতিরোধক আইনে কুলদীপের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গত ১৪ সেপ্টেম্বর উত্তরপ্রদেশের হাথরাসে এক দলিত তরুণীকে চার উচ্চবর্ণের ব্যক্তি ধর্ষণ করে। ধর্ষিতার পরিবারের দাবি, তাঁরা দলিত হওয়ার জন্যই পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেরি করেছিল। গণধর্ষণের পরে তরুণীর ওপরে বীভৎস অত্যাচার করে অপরাধীরা। তাঁর শরীরে নানা জায়গায় হাড় ভেঙে যায়। সারা শরীর পক্ষাঘাতগ্রস্ত হয়ে যায়। ঘাড়ে গভীর ক্ষত থাকার জন্য তাঁর নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। পুলিশ জানায়, তরুণীর জিভেও ক্ষত ছিল। চার অপরাধী যখন তাঁকে গলা টিপে মারার চেষ্টা করছিল, তখন তিনি নিজের জিভ কামড়ে ফেলেন। অভিযোগ, উত্তরপ্রদেশ পুলিশ জোর করে তাঁর দেহ আত্মীয়দের থেকে কেড়ে নিয়ে যায়। পরিবারকে বাড়িতে আটকে রাখা হয়। কয়েকজন পুলিশকর্মী মিলে রাত আড়াইটেয় তরুণীর দেহ পুড়িয়ে দেন। মৃত তরুণীর ভাই প্রশ্ন করেন, "সেদিন কার দেহ পুড়িয়ে দেওয়া হয়েছিল। যদি আমার বোনের দেহ হয়, তবে ওইভাবে পুড়িয়ে দেওয়া হল কেন? পুলিশ এবং প্রশাসন কেন তাকে শেষবারের মতো দেখতে দিল না।" পরে তিনি বলেন, "আমি বোনের পোস্ট মর্টেম রিপোর্ট দেখতে চেয়েছিলাম। পুলিশ বলল, ওই রিপোর্ট ইংরেজিতে লেখা। তোমরা পড়তে পারবে না।" দলিত তরুণীকে গণধর্ষণ ও খুনের তদন্তে উত্তরপ্রদেশ সরকার ইতিমধ্যে বিশেষ তদন্তকারী টিম (সিট) তৈরি করেছে। মৃতের পরিবার জানিয়েছে, শুক্রবার তাদের সঙ্গে কথা বলেননি সিটের কোনও প্রতিনিধি। তবে তার আগে একবার কথা বলেছিলেন। শুক্রবার সিট ওই গ্রামে গিয়েছিল। তাদের সঙ্গে গ্রামের লোকজনের কথা হয়েছে।

```