Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এপ্রিল থেকেই ভারতের বাজারে বন্ধ হচ্ছে এক ঝাঁক গাড়ি! অটো মোবাইল সেক্টরে আসছে নতুন নিয়ম

দ্য ওয়াল ব্যুরো: ভরতের অটো মোবাইল সেক্টরে ফের একবার বিরাট পরিবর্তন হতে চলেছে। ২০২০ সালের এপ্রিল মাসে ভারত সরকার প্রথম এই সেক্টরে BS6 নিয়ম বলবৎ করেছিল। গাড়ি (Cars) থেকে নির্গত ধোঁয়া বা অন্যান্য দূষিত পদার্থের মাত্রা নিয়ন্ত্রণ করতেই এই

এপ্রিল থেকেই ভারতের বাজারে বন্ধ হচ্ছে এক ঝাঁক গাড়ি! অটো মোবাইল সেক্টরে আসছে নতুন নিয়ম

শেষ আপডেট: 9 February 2023 18:50

দ্য ওয়াল ব্যুরো: ভরতের অটো মোবাইল সেক্টরে ফের একবার বিরাট পরিবর্তন হতে চলেছে। ২০২০ সালের এপ্রিল মাসে ভারত সরকার প্রথম এই সেক্টরে BS6 নিয়ম বলবৎ করেছিল। গাড়ি (Cars) থেকে নির্গত ধোঁয়া বা অন্যান্য দূষিত পদার্থের মাত্রা নিয়ন্ত্রণ করতেই এই নিয়ম লাঘু করা হয়। সেই সময় অনেক কোম্পানি তাদের ডিজেল চালিত গাড়িগুলিকে পেট্রল, সিএনজি এমনকী ইলেকট্রনিকে পরিবর্তন করেছিল। সেই সময় অনেক গাড়ির অনেক মডেল বাতিল (Discontinued) হয়েছিল।

ফের ভারত সরকার BS6 2.0-র ওপর জোর দিতে শুরু করেছে। চলতি বছরের এপ্রিল থেকেই অটো মোবাইল সেক্টরে এই নতুন নিয়ম চালু হবে। এর ফলে গাড়ি নির্মাতাদের তাদের যানবাহনের রিয়েল-টাইম নির্গমন তথ্য দেখাতে হবে। এরফলে গাড়ি নির্মাতারা জানিয়েছেন তারা তাদের বেশকিছু মডেল বাতিল করতে চলেছে।

দেখে নিন কোন কোন মডেল বাতিল হয়েছে

Renolt India

গাড়ি প্রস্তুতকারী কোম্পানিগুলির মধ্যে Renolt অন্যতম, যারা নতুন নিয়মানুসারে নিজেদের পরিবর্তন করেছে ভারতীয় বাজার ধরে রাখতে। এর ফলে এই কোম্পানির অন্যতম জনপ্রিয় মডেল Kwid 800সিসি গাড়িটি বাতিল হয়েছে। এর পরিবর্তে, কোম্পানি সম্প্রতি Kwid-এর একটি নতুন এন্ট্রি-লেভেল RXE ভেরিয়েন্ট লঞ্চ করেছে যার মূল্য ৪ লক্ষ ৬৯ হাজার।

Hyundai India

কোরিয়ান এই গাড়ি নির্মাতা কোম্পানি শিগগির তাদের i20 ডিজেল বিক্রি বন্ধ করতে চলেছে বলে শোনা যাচ্ছে। এছাড়াও Grand i10 Nios এবং Aura সাবকমপ্যাক্ট সেডানের বিক্রি ইতিমধ্যেই ভারতে বন্ধ হয়ে গেছে।

Maruti Suzuki India

ভারত সরকারের নতুন রিয়েল ডেটা এমিনেশন (RDE) নিয়মানুসারে তৈরি না হওয়ার জন্য মারুতি সুজুকি ইতিমধ্যেই তাদের বেশকিছু মডেল বাতিল করতে চলেছে। সংবাদমাধ্যম সূত্রের খবর, Alto 800, Ignis এবং Ciaz--- এই মডেলের গাড়িগুলি চলতি বছরের এপ্রিল থেকে পাওয়া যাবে না বাজারে।

Mahindra and Mahindra

মাহিন্দ্রা ক্ষতির মুখ দেখায় আগেই এসইউভি প্রস্তুতকারক কোরিয়ান কোম্পানি SsangYong-র কাছে তাদের মালিকানার কিছু শেয়ার বিক্রি করে দিয়েছিল। তারপর থেকেই মাহিন্দ্রার Alturas G4-র মডেলের গাড়িটির ভবিষ্যত প্রশ্নের মুখে দাঁড়ায়। জানা গেছে, নতুন নিয়ম আসার পরই ভারতে এই মডেলের গাড়ি পুরোপুরি বন্ধ হচ্ছে।

Nissan India

এপ্রিল মাস থেকে নিসান ইন্ডিয়া ভারতে তাদের কিকস কমপ্যাক্ট এসইউভি পুরোপুরি বন্ধ করতে চলেছে বলে খবর। এখন দেখার এই মডেলের পরিবর্তে নতুন কোন মডেল তারা আনতে চলেছে।

Skoda Auto India

স্কোডা ইন্ডিয়া, এপ্রিল মাস থেকেই তাদের অক্টাভিয়া এবং সুপার্ব সেডানগুলি বন্ধ করে দিতে চলেছে। স্কোডাও পরবর্তী প্রজন্মের গাড়ি নিয়ে চিন্তা ভাবনা শুরু করে দিয়েছে বলে খবর।

'স্ত্রীকে খোরপোষ দেওয়া কোনও ক্ষতিপূরণ নয়, বরং…', বিচ্ছেদের মামলায় বলল আদালত


```