Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

‘আলকারাজের সৃষ্টি টেনিসের তিন কিংবদন্তির মিশেলে’, বললেন ব্যথিত জকোভিচ

দ্য ওয়াল ব্যুরো: কার্লোস আলকারাজের (Carlos Alcaraz) টেনিসে মুগ্ধ সারা বিশ্ব। ২০ বছরের এক তরুণের শারীরিক সক্ষমতা নিয়ে গবেষণা শুরু হয়ে গিয়েছে। আলকারাজের খেলা দেখে মুগ্ধ টেনিস বিশেষজ্ঞরাও। রবিবার উইম্বলডন ফাইনালে স্প্যানিশ যুবরাজের খেল

‘আলকারাজের সৃষ্টি টেনিসের তিন কিংবদন্তির মিশেলে’, বললেন ব্যথিত জকোভিচ

শেষ আপডেট: 17 July 2023 15:13

দ্য ওয়াল ব্যুরো: কার্লোস আলকারাজের (Carlos Alcaraz) টেনিসে মুগ্ধ সারা বিশ্ব। ২০ বছরের এক তরুণের শারীরিক সক্ষমতা নিয়ে গবেষণা শুরু হয়ে গিয়েছে। আলকারাজের খেলা দেখে মুগ্ধ টেনিস বিশেষজ্ঞরাও।

রবিবার উইম্বলডন ফাইনালে স্প্যানিশ যুবরাজের খেলায় মাত হয়ে গিয়েছেন বহুযুদ্ধের নায়ক নোভাক জকোভিচ (Novak Djokovic)। যিনি দু’বার সেটে এগিয়ে গিয়েও হার মেনেছেন। শেষ সেটে দুই তারকার লড়াই দেখে তাজ্জব টেনিস দুনিয়া। আলকারাজের ব্যাকহ্যান্ডগুলিতে এতটাই জোর ছিল যে তাঁর যে রিটার্ন হতে পারে, জোকারের কাছে তার কোনও উত্তর ছিল না।

খেলা শেষে বিজিত জকোভিচ বলেছেন, ‘ঘাসের কোর্টে কার্লোস এতটা ভাল খেলবে ভাবা যায়নি। সত্যিই ও প্রমাণ করেছে বিশ্বের সেরা তারকা কার্লোসই।’ সার্বিয়ান কিংবদন্তির ধারণা, আলকারাজের খেলার মধ্যে আমার, রজার (ফেডেরার) ও নাদালের খেলার গুণের সংমিশ্রণ রয়েছে। আমি ওঁর মতো খেলোয়াড় দেখিনি। একেবারেই ব্যতিক্রমী তারকা।’

২০১৩ সালের পর থেকে জকোভিচ উইম্বলডনে হারেননি। টানা চারবারের তিনি চ্যাম্পিয়ন। শেষবার হেরেছিলেন অ্যান্ডি মারের কাছে, তারপর এই স্প্যানিশ তরুণের কাছে আত্মসমর্পন। এই প্রসঙ্গে জোকার বলছেন, আলকারাজের খেলায় তিন তারকার খেলার গুণ রয়েছে। রাফার জেদ, রজারের সংকল্প ও পাশাপাশি আমার ব্যাকহ্যান্ডের জোর রয়েছে।

ইস্টবেঙ্গলের বড় জয়, পুলিশের ব্যারিকেড ভেঙে চার গোল লাল হলুদের


```