Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এবার গঙ্গার নীচ দিয়ে ছুটবে পণ্যবাহী ট্রাক! সুড়ঙ্গ তৈরি নিয়ে কী জানাল কেন্দ্র

কলকাতা বন্দর থেকে হাওড়ার জাতীয় সড়ক পর্যন্ত ১৫ কিলোমিটার রাস্তা তৈরি করা হবে। এর মধ্যে ৮ কিলোমিটার থাকবে সুড়ঙ্গ পথ। এজন্য মোট ১১ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

এবার গঙ্গার নীচ দিয়ে ছুটবে পণ্যবাহী ট্রাক! সুড়ঙ্গ তৈরি নিয়ে কী জানাল কেন্দ্র

প্রস্তাবিত সুড়ঙ্গ। গ্রাফিক্স শুভ্র শর্ভিন।

শেষ আপডেট: 11 December 2024 12:19

দ্য ওয়াল ব্যুরো: সবকিছু ঠিক থাকলে মেট্রোর পর গঙ্গার নীচ দিয়ে ছুটবে পণ্যবাহী ট্রাক! ইতিমধ্যে প্রাথমিক সমীক্ষার কাজও সেরে ফেলেছে কেন্দ্রীয় সরকার। 

বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্যর এক প্রশ্নের জবাবে এ ব্যাপারে লিখিত আকারে বিস্তারিত জানিয়েছে কেন্দ্রীয় বন্দর, জাহাজ এবং জল পরিবহণ মন্ত্রক।

কলকাতা থেকে হাওড়ার যোগাযোগের মাধ্যম বলতে হাওড়ার রবীন্দ্র এবং হুগলির বিদ্যাসাগর সেতু। এছাড়াও বালিতে রয়েছে দুটি সেতু। ব্যস্ত সময়ে এই সেতুগুলিতে যানজট নিত্যদিনকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে। ফলে বিকল্প রাস্তা হিসেবে গঙ্গার নীচ দিয়ে সুড়ঙ্গ তৈরি করা যায় কিনা, তা নিয়ে দীর্ঘদিন ধরেই সমীক্ষা চালাচ্ছিল কেন্দ্র।

শমীককে দেওয়া চিঠিতে কেন্দ্রের বন্দর, জাহাজ এবং জল পরিবহণ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যে সেতু নির্মাণের বিষয়ে শ্যামাপ্রসাদ বন্দর কর্তৃপক্ষ সমীক্ষা চালিয়েছে। 

কলকাতা বন্দর থেকে হাওড়ার জাতীয় সড়ক পর্যন্ত ১৫ কিলোমিটার রাস্তা তৈরি করা হবে। এর মধ্যে ৮ কিলোমিটার থাকবে সুড়ঙ্গ পথ। এজন্য মোট ১১ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তবে গঙ্গার কোনও অংশ দিয়ে এই সুড়ঙ্গ যাবে তা এখনও চূড়ান্ত হয়নি। এ ব্যাপারে আরও সমীক্ষা চালানো হবে বলে জানানো হয়েছে।

এই সুড়ঙ্গ পথটিকে প্রধানত পণ্য পরিবহণের কাজেই ব্যবহার করা হবে বলে জানা যাচ্ছে। সেক্ষেত্রে শহর কলকাতা ও হাওড়ার রাস্তায় গাড়ি চলাচলের চাপও কিছুটা কমবে। তবে কবে থেকে এই কাজ শুরু হবে তা এখনও স্পষ্ট নয়।


```