Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আনন্দপুরে বৃষ্টিতে জলমগ্ন রাস্তা, হুড়মুড়িয়ে পুকুরে পড়ল চার চাকার গাড়ি

দ্য ওয়াল ব্যুরো: একটানা বৃষ্টিতে (Rain) বেহাল দশা শহরের রাস্তাঘাটের। অধিকাংশ রাস্তাই জলমগ্ন। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে বৃষ্টি আজও চলবে। আর এই বৃষ্টি জমা জলেই বড় দুর্ঘটনা ঘটল কলকাতার (Kolkata) রাস্তায়। জলে গাড়ি (Car) চালাতে গিয়ে হুড়মুড়িয়

আনন্দপুরে বৃষ্টিতে জলমগ্ন রাস্তা, হুড়মুড়িয়ে পুকুরে পড়ল চার চাকার গাড়ি

শেষ আপডেট: 21 September 2021 06:02

দ্য ওয়াল ব্যুরো: একটানা বৃষ্টিতে (Rain) বেহাল দশা শহরের রাস্তাঘাটের। অধিকাংশ রাস্তাই জলমগ্ন। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে বৃষ্টি আজও চলবে। আর এই বৃষ্টি জমা জলেই বড় দুর্ঘটনা ঘটল কলকাতার (Kolkata) রাস্তায়। জলে গাড়ি (Car) চালাতে গিয়ে হুড়মুড়িয়ে পুকুরে উল্টে গেল চার চাকা। জলমগ্ন মেদিনীপুর, ত্রাণের নৌকায় বিদ্যুত্‍স্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ১ ঘটনাটি ঘটেছে আনন্দপুরে। আনন্দপুর থানার অন্তর্গত নেতাজি সুভাষনগর কলোনিতে টানা বৃষ্টিতে প্রায় হাঁটুজল দাঁড়িয়ে গেছে। কোনটা রাস্তা আর কোনটাই বা পুকুর আগে থেকে না জানলে বোঝার উপায় নেই। তাতেই বিপত্তি ঘটেছে। গতকাল রাতে তিন জনকে নিয়ে সোজা পুকুরে পড়েছে চার চাকার প্রাইভেট গাড়ি। গাড়ির মধ্যে থাকা তিন জনকে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করা সম্ভব হলেও গাড়িটিকে পুকুর থেকে তোলা যায়নি। স্থানীয়রা জানিয়েছেন ওই তিনজনই সম্ভবত মদ্যপান করে ছিলেন। রাস্তা জলে ভরে থাকায় সামনে পুকুর আছে বুঝতে পারেননি। তাই এমন দুর্ঘটনা ঘটেছে। ঠিক কী কারণে এমনটা হল, সত্যিই আরোহীরা মদ্যপ ছিলেন কিনা তা খতিয়ে দেখছে আনন্দপুর থানার পুলিশ। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```