দ্য ওয়াল ব্যুরো : শনিবার সকালে হিমাচল প্রদেশে সিমলার সোনাইল অঞ্চল দিয়ে যাচ্ছিল একটি গাড়ি। আচমকা চাকা পিছলে গিয়ে পড়ল খাদে। চার মহিলা সহ ১০ জন ঘটনাস্থলেই মারা গিয়েছেন।
সিমলার পুলিশ সুপার উমাপতি জামওয়াল বলেন, জীবিত তিন যাত্রীকে রোহরু হাসপাতালে ভর্তি করে হয়েছে। তাদের মধ্যে আছে একটি শিশু। স্থানীয় ফাঁড়ি থেকে পুলিশ গিয়ে উদ্ধারকার্য চালাচ্ছে।