Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দুই গাড়ির ধাক্কা, পুড়ে মৃত বৃদ্ধ দম্পতি, চালক

দ্য ওয়াল ব্যুরো : মাইক্রোবাসের সঙ্গে ভ্যানের সংঘর্ষে মারা গেলেন এক বৃদ্ধ দম্পতি ও ড্রাইভার। মাইক্রোবাসে আগুন লেগে তাঁরা পুড়ে যান। বাংলাদেশের ঢাকা-চট্টগ্রাম সড়কে মঙ্গলবার সকাল সাতটা নাগাদ দুর্ঘটনা হয়। মিরসরাই পুলিশের ওসি জহিদুল কবির বলেন, ম

দুই গাড়ির ধাক্কা, পুড়ে মৃত বৃদ্ধ দম্পতি, চালক

শেষ আপডেট: 12 February 2019 11:33

দ্য ওয়াল ব্যুরো : মাইক্রোবাসের সঙ্গে ভ্যানের সংঘর্ষে মারা গেলেন এক বৃদ্ধ দম্পতি ও ড্রাইভার। মাইক্রোবাসে আগুন লেগে তাঁরা পুড়ে যান। বাংলাদেশের ঢাকা-চট্টগ্রাম সড়কে মঙ্গলবার সকাল সাতটা নাগাদ দুর্ঘটনা হয়। মিরসরাই পুলিশের ওসি জহিদুল কবির বলেন, মৃতরা হলেন আবদুর রহমান (৬৫), তাঁর স্ত্রী কুলসুম বেগম (৫৫) এবং মাইক্রোবাসের চালক রুহুল আমিন (৩৫)। ওই দম্পতির দুই নাতি রনি (১২) ও রাসেল (১০)-কে জ্বলন্ত গাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। মাইক্রোবাসটি আসছিল কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা থেকে। ওই পরিবারের এক ব্যক্তি বিদেশ থেকে আসছিলেন। তাঁর নামার কথা ছিল শাহ আমানত ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। তাঁরা ওই ব্যক্তিকে আনতে যাচ্ছিলেন।  পুলিশ জানিয়েছে, মাইক্রোবাসটি পিছন থেকে ভ্যানটিকে ধাক্কা মারে। ভ্যানটি মাইক্রোবাসকে কয়েক গজ দূরে টেনে নিয়ে যায়। তারপর আচমকাই মাইক্রোবাসে আগুন লেগে যায়। পুলিশ জানিয়েছে, ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। তিনজন পুড়ে যান। পাঁচ দমকলকর্মী এসে অপর দু’জনকে উদ্ধার করেন।

```