Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

BREAKING : শনিবার সন্ধ্যায় ইস্তফা দেবেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং

দ্য ওয়াল ব্যুরো : বহুদিন ধরেই মুখ্যমন্ত্রী বদলের দাবি জানাছিলেন পাঞ্জাবের বিধায়করা। এই প্রেক্ষিতে শনিবার বিকাল পাঁচটায় বিধায়কদের বৈঠকে ডাকেন মুখ্যমন্ত্রী ক্যাপটেন অমরিন্দর সিং (Amarinder Singh)। তখনই গুজব ছড়িয়ে পড়ে, মুখ্যমন্ত্রী ইস্তফা দিতে

BREAKING : শনিবার সন্ধ্যায় ইস্তফা দেবেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং

শেষ আপডেট: 18 September 2021 11:24

দ্য ওয়াল ব্যুরো : বহুদিন ধরেই মুখ্যমন্ত্রী বদলের দাবি জানাছিলেন পাঞ্জাবের বিধায়করা। এই প্রেক্ষিতে শনিবার বিকাল পাঁচটায় বিধায়কদের বৈঠকে ডাকেন মুখ্যমন্ত্রী ক্যাপটেন অমরিন্দর সিং (Amarinder Singh)। তখনই গুজব ছড়িয়ে পড়ে, মুখ্যমন্ত্রী ইস্তফা দিতে পারেন। বৈঠকের আগে অমরিন্দর সিং-এর ছেলে জানালেন, তাঁর বাবা এদিন সন্ধ্যায় ইস্তফা দেবেন। মুখ্যমন্ত্রীর ছেলে রনিন্দর সিং টুইট করে বলেন, "আমার বাবা রাজভবনে ইস্তফা দিতে যাবেন। আমিও তাঁর সঙ্গে যাব।" কংগ্রেসের দলীয় সূত্রে খবর, এদিন সকালেই অমরিন্দর ফোনে দলনেত্রী সনিয়া গান্ধীকে বলেন, তিনি অনেক অপমান সহ্য করেছেন। আর পারছেন না। ১১৭ সদস্যের পাঞ্জাব বিধানসভায় কংগ্রেস বিধায়কের সংখ্যা ৮০। তাঁদের মধ্যে ৫০ জন সনিয়াকে চিঠি লিখে বলেছিলেন, অবিলম্বে মুখ্যমন্ত্রী বদল করা প্রয়োজন। পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে তিনজনের নাম শোনা যাচ্ছে। তাঁরা হলেন পাঞ্জাব প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি সুনীল জাখর, প্রতাপ সিং বাজওয়া এবং বিয়ন্ত সিং-এর নাতি রভনীত সিং বিট্টু। ২০১৭ সাল থেকে প্রাক্তন ক্রিকেটার তথা রাজনীতিক নভজ্যোৎ সিং সিধুর সঙ্গে অমরিন্দর সিং-এর অশান্তি চলছে। অমরিন্দরের আপত্তি সত্ত্বেও গত জুলাইতে সিধুকে প্রদেশ কংগ্রেসের সভাপতি করে হাইকম্যান্ড। তার আগে দলনেত্রী সনিয়া গান্ধী, প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ও কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গান্ধী দফায় দফায় অমরিন্দর সিং ও সিধুর সঙ্গে বৈঠকে বসেন। পরে সিধু ও অমরিন্দরকে চায়ের আসরে দেখা যায়। তারপর রাহুল সাংবাদিকদের বলেন, “আপনারা দেখতেই পাচ্ছেন, পাঞ্জাব সংকটের সমাধান হয়েছে।” পাঞ্জাব প্রদেশ কংগ্রেসের সভাপতি হওয়ার পরে সিধু চিঠি লেখেন অমরিন্দর সিংকে। তিনি বলেন, সনিয়া গান্ধীর জন্যই তিনি দলে উঁচু পদ পেয়েছেন। তিনি লেখেন, “আমার কোনও ব্যক্তিগত স্বার্থ নেই। আমি মানুষের পক্ষে কথা বলি। আপনি পাঞ্জাব কংগ্রেস পরিবারে সবচেয়ে বয়স্ক। আপনি দয়া করে প্রদেশ কংগ্রেসের নতুন টিমকে আশীর্বাদ করুন।” এরপর সিধু তাঁর কয়েকজন উপদেষ্টা নিয়োগ করেন। তাঁদের নিয়ে অমরিন্দরের সঙ্গে সিধুর নতুন করে বিরোধ শুরু হয়। পরে বিধায়কদের এক বড় অংশ ফের বলতে থাকেন, অবিলম্বে অমরিন্দর সিংকে সরানো উচিত। কারণ তিনি নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি পালন করতে পারেন না। অবশেষে সেই চাপের কাছে নতিস্বীকার করলেন বর্ষীয়ান ক্যাপটেন অমরিন্দর সিং।

```