Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ইতিহাসে এই প্রথম! আর্মি দিবসের প্যারেডে নেতৃত্ব দেবেন মহিলা ক্যাপ্টেন তানিয়া শেরগিল

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় সেনাবাহিনীর ইতিহাসে এই প্রথম! ১৫ জানুয়ারি আর্মি দিবসের প্যারেডে এই প্রথম নেতৃত্ব দিতে চলেছেন কোনও মহিলা। ভারতীয় সেনাবাহিনীর কর্পস অব সিগন্যালস-এর ক্যাপ্টেন তানিয়া শেরগিলের এই কৃতিত্বে আরও একবার মুখ উজ্জ্বল হল নারীশক

ইতিহাসে এই প্রথম! আর্মি দিবসের প্যারেডে নেতৃত্ব দেবেন মহিলা ক্যাপ্টেন তানিয়া শেরগিল

শেষ আপডেট: 14 January 2020 08:44

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় সেনাবাহিনীর ইতিহাসে এই প্রথম! ১৫ জানুয়ারি আর্মি দিবসের প্যারেডে এই প্রথম নেতৃত্ব দিতে চলেছেন কোনও মহিলা। ভারতীয় সেনাবাহিনীর কর্পস অব সিগন্যালস-এর ক্যাপ্টেন তানিয়া শেরগিলের এই কৃতিত্বে আরও একবার মুখ উজ্জ্বল হল নারীশক্তির। পুরুষ-সর্বস্ব সেনাদলের 'প্যারেড অ্যাডজুট্যান্ট' হিসেবে তাঁকে স্যালুট করবে সারা দেশ। ২০১৭ সালের মার্চ মাসে চেন্নাইয়ের অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমি থেকে কর্পস অব সিগন্যালসের ক্যাপ্টেন হিসেবে নিযুক্ত হন ক্যাপ্টেন তানিয়া শেরগিল। ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনসে স্নাতক ডিগ্রি রয়েছে তাঁর। কিন্তু সেনাবাহিনীতে যেন যোগ দেওয়ারই ছিল তাঁর। কারণ তাঁকে ভারতীয় সেনার ঘরের মেয়ে বলা যায়। তাঁর আগে তাঁর তিন প্রজন্ম সেনার হয়ে দেশের জন্য লড়েছেন। বাবা ছিলেন গোলাবাহিনীর সদস্য, দাদু সাঁজোয়া বাহিনীর সদস্য আর দাদুর বাবা ছিলেন শিখ রেজিমেন্টের পদাতিক বাহিনীর জওয়ান। ক্যাপ্টেন তানিয়ার আগে গত বছর প্রজাতন্ত্র দিবসের প্যারেডে ক্যাপ্টেন ভাবনা কস্তুরী প্রথম মহিলা অফিসার হিসেবে পুরুষ সেনা দলকে নেতৃত্ব দিয়েছিলেন। কিন্তু সেনা দিবসের প্যারেডে এখনও কোনও মহিলা অফিসার প্যারেডের নেতৃত্ব দেননি। সেই প্রথা ভাঙতে চলেছেন ক্যাপ্টেন তানিয়া। ১৯৪৯ সালের ১৫ জানুয়ারি ব্রিটিশ ভারতের সর্বশেষ ব্রিটিশ কম্যান্ডর স্যার ফ্রান্সিস বুচারের কাছ থেকে ভারতীয় সেনাবাহিনীর প্রথম সর্বাধিনায়ক হিসেবে দায়িত্ব নিয়েছিলেন ফিল্ড মার্শাল কে এম কারিয়াপ্পা। সেই ঘটনাকে স্মরণ করতে প্রতিবছর এই দিনটি সেনা দিবস হিসেবে পালিত হয়। দিল্লিতে কারিয়াপ্পার নামে যে প্যারেড গ্রাউন্ড রয়েছে, সেখানে প্যারেড চলে এই দিন। চলে সামরিক প্রদর্শনীও। বছর কয়েক আগেই যুদ্ধবিমান ওড়ানোর সুযোগ পেয়েছেন মহিলা এয়ার ফোর্স অফিসারেরা। প্রশংসার বন্যা বয়েছে সারা দেশে। সম্প্রতি নৌবাহিনীর নেতৃত্বেও এসেছে এক মহিলার নাম। এর আগে ২০১৫ সালের প্রজাতন্ত্র দিবসের প্যারেডে প্রথম নেতৃত্ব দিয়েছিলেন এক মহিলা অফিসার। নজির তৈরি হয়েছিল সে বার। গত বছরও প্রজাতন্ত্র দিবসের প্যারেডে নেতৃত্ব দেন ক্যাপ্টেন ভাবনা কস্তুরী। এবার আর্মি দিবসেও সেই গৌরবের সাক্ষী হবেন এক মহিলা, ক্যাপ্টেন তানিয়া শেরগিল। আগামীকাল, ১৫ জানুয়ারি ৭০তম সেনা দিবস। সেই ঐতিহাসিক প্যারেড ১৪৪ জন পুরুষ সেনা অফিসারকে নেতৃত্ব দেবেন ক্যাপ্টেন তানিয়া শেরগিল।

```