Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পিএম কেয়ার ফান্ডের টাকা এনডিআরএফে নয়, রায় সুপ্রিম কোর্টের

দ্য ওয়াল ব্যুরো : করোনাভাইরাস অতিমহামারী মোকাবিলার জন্য কয়েকমাস আগে তৈরি হয়েছিল পিএম কেয়ার ফান্ড। মঙ্গলবার সুপ্রিম কোর্ট জানাল, সেই ফান্ডের টাকা কোনওভাবেই জাতীয় বিপর্যয় মোকাবিলা ফান্ড (এনডিআরএফ)-এ দেওয়া যাবে না। সুপ্রিম কোর্ট পিএম কেয়ারের অ

পিএম কেয়ার ফান্ডের টাকা এনডিআরএফে নয়, রায় সুপ্রিম কোর্টের

শেষ আপডেট: 18 August 2020 07:55

দ্য ওয়াল ব্যুরো : করোনাভাইরাস অতিমহামারী মোকাবিলার জন্য কয়েকমাস আগে তৈরি হয়েছিল পিএম কেয়ার ফান্ড। মঙ্গলবার সুপ্রিম কোর্ট জানাল, সেই ফান্ডের টাকা কোনওভাবেই জাতীয় বিপর্যয় মোকাবিলা ফান্ড (এনডিআরএফ)-এ দেওয়া যাবে না। সুপ্রিম কোর্ট পিএম কেয়ারের অর্থ এনডিআরএফে দেওয়ার জন্য সরকারকে অনুরোধও করবে না। কারণ পিএম কেয়ার ফান্ড সম্পূর্ণ আলাদা একটি তহবিল। তবে সরকার যদি চায়, সেখান থেকে টাকা দিতে পারে এনডিআরএফে। সেন্টার ফর পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন নামে এক স্বেচ্ছাসেবী সংগঠন সুপ্রিম কোর্টে পিটিশন করে বলে, পিএম কেয়ার ফান্ডে যে অর্থ সংগৃহীত হয়েছে এবং ভবিষ্যতে যে অর্থ সংগৃহীত হবে, সবই এনডিআরএফে দান করা হোক। স্বেচ্ছাসেবী সংস্থার অভিযোগ ছিল, পিএম কেয়ার ফান্ড বিপর্যয় মোকাবিলা ফান্ডের কয়েকটি ধারার বিরোধী। গত ২৮ মার্চ পিএম কেয়ার ফান্ড গঠিত হয়। তার পুরো নাম প্রাইম মিনিস্টারস সিটিজেন অ্যাসিস্ট্যান্স অ্যান্ড রিলিফ ইন এমার্জেন্সি সিচুয়েশনস ফান্ড। স্থির হয়, অতিমহামারী বা অপর যে কোনও বিপর্যয়ের পরিস্থিতিতে ওই ফান্ড থেকে বিপন্নদের সাহায্য করা হবে। ওই ফান্ডের চেয়ারম্যান হলেন প্রধানমন্ত্রী। তার ট্রাস্টিদের মধ্যে আছেন প্রতিরক্ষা, স্বরাষ্ট্র ও অর্থমন্ত্রী। এদিন সুপ্রিম কোর্টের বিচারপতি অশোক ভূষণ, বিচারপতি আর সুভাষ রেড্ডি এবং বিচারপতি এম আর শাহ ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে পিএম কেয়ার ফান্ড নিয়ে মামলার রায় দেন। তার পরেই কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং টুইট করে বলেন, "সুপ্রিম কোর্ট পিএম কেয়ার ফান্ডের বৈধতা স্বীকার করেছে। তার অর্থ এনডিআরএফে দিতে বলেনি। আশা করি সর্বোচ্চ আদালত এর মাধ্যমে যে বার্তা দিয়েছে, তা সবাই বুঝেছেন।" https://twitter.com/DrJitendraSingh/status/1295599021243809792 কংগ্রেস ও অপর কয়েকটি দল পিএম কেয়ার ফান্ডের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছিল। তাদের বক্তব্য, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থাকতে নতুন করে পিএম কেয়ার ফান্ড গঠন করার দরকার কী? ওই ফান্ডের অর্থ কীভাবে খরচ হচ্ছে, তা অডিট করতে পারবেন না কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। তা নিয়েও অনেকে উদ্বেগ প্রকাশ করেন। https://twitter.com/pbhushan1/status/1295604493623549952 কেন্দ্রীয় সরকার পালটা যুক্তি দিয়ে বলে, যে কেউ পিএম কেয়ার ফান্ডে অনুদান দিতে পারেন। অন্যান্য সরকারি তহবিলের জন্য বাজেট বরাদ্দ করা হয়। কিন্তু পিএম কেয়ারের জন্য তা করা হবে না। তাছাড়া প্রধানমন্ত্রীর রিলিফ ফান্ড আছে বলেই অপর একটি ফান্ড গঠন করা যাবে না, এমন কোনও কথা নেই।

```