Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাচ্চাকে নিয়ে বাইক চালাচ্ছেন? এই নিয়ম না মানলে কিন্তু বিপদে পড়বেন

দ্য ওয়াল ব্যুরো: বাচ্চাকে নিয়ে মোটরবাইকে (Bike) চলতে হলে এবার থেকে মানতে হবে নিয়ম। না মানলেই ট্রাফিক আইন ভঙ্গের অপরাধে হতে পারে জরিমানা। সম্প্রতি কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রক থেকে আনা হয়েছে একটি প্রস্তাব। মূলত শিশুদের সুরক্ষার কথা মাথায় রে

বাচ্চাকে নিয়ে বাইক চালাচ্ছেন? এই নিয়ম না মানলে কিন্তু বিপদে পড়বেন

শেষ আপডেট: 26 October 2021 13:30

দ্য ওয়াল ব্যুরো: বাচ্চাকে নিয়ে মোটরবাইকে (Bike) চলতে হলে এবার থেকে মানতে হবে নিয়ম। না মানলেই ট্রাফিক আইন ভঙ্গের অপরাধে হতে পারে জরিমানা। সম্প্রতি কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রক থেকে আনা হয়েছে একটি প্রস্তাব। মূলত শিশুদের সুরক্ষার কথা মাথায় রেখেই এই নিয়ম চালু করার কথা ভেবেছে কেন্দ্র সরকার। কী বলা হয়েছে সেই প্রস্তাবে? বলা হয়েছে, এবার থেকে চার বছর বা তার কম বয়সি শিশুদের নিয়ে মোটরবাইকে যাতায়াত করতে হলে মানতে হবে একটি নির্দিষ্ট গতিবেগ। ঘণ্টায় ৪০ কিলোমিটারের বেশি বেগে চালানো যাবে না মোটরবাইক। ৯ মাস থেকে ৪ বছর বয়সি শিশুকে নিয়ে বাইকে চলতে গেলে কঠোরভাবেই এই গতিবেগ মানতে হবে, সেই সঙ্গে পরতে হবে ক্র্যাশ হেলমেটও। বাইকে শিশুর সুরক্ষার জন্য বেল্টও ব্যবহার করা যাবে। তবে এই নিয়ম এখনও লাগু হয়নি। আপাতত এটি খসড়া প্রস্তাব হিসেবেই রয়েছে। আগামীদিনে তা নিশ্চিত হয়ে গেলে নিয়ম মানতে হবে সকলকেই। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা সুখপাঠ 

```