Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

শীত আসতেই রক্তের সঙ্কট, এসডিওর নির্দেশে ক্যানিংয়ের পঞ্চায়েতগুলিতে শুরু হল শিবির

প্রতিটি পঞ্চায়েত যাতে রক্তদান শিবির করতে উদ্যোগী হয় তারজন্য ২৮ ডিসেম্বর নির্দেশ জারি করেন ক্যানিংয়ের মহকুমাশাসক। বলা হয় প্রত্যেক পঞ্চায়েতকে কমপক্ষে ৭৫ ইউনিট করে রক্ত জোগাড় করতে হবে।

শীত আসতেই রক্তের সঙ্কট, এসডিওর নির্দেশে ক্যানিংয়ের পঞ্চায়েতগুলিতে শুরু হল শিবির

শেষ আপডেট: 5 January 2024 14:31

দ্য ওয়াল ব্যুরো ক্যানিং: শীত আসতেই রক্তের সঙ্কট দেখা দিয়েছে সর্বত্র। রক্তের জন্য হন্যে হয়ে ঘুরতে হচ্ছে মুমূর্ষ রোগীর  পরিজনদের। রীতিমতো সমস্যায় থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীর পরিবারগুলি। রক্তের জোগান কম থাকায় ক্যানিং মহকুমা হাসপাতালে ডোনারকে হাজির করিয়ে তবেই রক্ত সংগ্রহ করতে হচ্ছে। এই পরিস্থিতি থেকে বেরোতে এগিয়ে এলেন ক্যানিংয়ের মহকুমাশাসক প্রতীক সিং।

প্রতিটি পঞ্চায়েত যাতে রক্তদান শিবির করতে উদ্যোগী হয় তারজন্য ২৮ ডিসেম্বর নির্দেশ জারি করেন ক্যানিংয়ের মহকুমাশাসক। বলা হয় প্রত্যেক পঞ্চায়েতকে কমপক্ষে ৭৫ ইউনিট করে রক্ত জোগাড় করতে হবে। তাঁর সেই নির্দেশ সমস্ত ব্লক প্রশাসনের আধিকারিদের কাছে পৌঁছে যায়। মহকুমাশাসকের নির্দেশ মেনেই নতুন বছরের শুরুতে উদ্যোগ গ্রহণ করলেন প্রত্যন্ত গোসাবা ব্লকের শম্ভুনগর গ্রাম পঞ্চায়েত। ২ জানুয়ারি তাদের আয়োজিত রক্তদান শিবিরে পুরুষ মহিলা মিলিয়ে মোট ১৪২ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। শম্ভুনগর পঞ্চায়েতের উপপ্রধান বরুণ প্রামাণিক জানিয়েছেন, “রক্তের সমস্যা মেটাতে উদ্যোগী হয়েছেন খোদ মহকুমাশাসক। তাঁরই নির্দেশে শিবির করেছেন তাঁরা। আগামী দিনেও পঞ্চায়েতের পক্ষ থেকে এমন রক্তদান শিবির করা হবে।”

ক্যানিং ১ ও ২ ,বাসন্তী এবং গোসাবা, এই চারটি ব্লক নিয়ে ক্যানিং মহকুমা। চারটি ব্লকে রয়েছে মোট ৪৬ টি পঞ্চায়েত। মহকুমা শাসকের দফতর থেকে সমস্ত পঞ্চায়েতকে রক্তদান শিবির করার জন্য আলাদা আলাদা ভাবে নির্দিষ্ট দিনক্ষণ জানিয়ে দেওয়া হয়েছে। প্রতিটি পঞ্চায়েত যাতে কমপক্ষে ৭৫ ইউনিট করে রক্ত জোগাড় করে, সেই কথাও জানিয়ে দেওয়া হয়েছে। ২ জানুয়ারি থেকে ১২ নভেম্বর পর্যন্ত এই কর্মসূচি চলবে।


```