Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শুধু এক জনের চাকরি টিকে গেল, বাকি প্রায় ২৫,৭৫৩ হাজার জনের নিয়োগ অবৈধ

ক্যানসারে আক্রান্ত সোমা। তাঁকে চাকরি দেওয়ার ব্যাপারে সরকারের কাছে সুপারিশ পাঠিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

শুধু এক জনের চাকরি টিকে গেল, বাকি প্রায় ২৫,৭৫৩ হাজার জনের নিয়োগ অবৈধ

সোমা দাস - ফাইল চিত্র

শেষ আপডেট: 22 April 2024 12:31

দ্য ওয়াল ব্যুরো: নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার মাইলফলক রায় ঘোষণা করেছে কলকাতা হাইকোর্ট। ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি বাতিল করেছে উচ্চ আদালত। এক সঙ্গে এত জনের সরকারি চাকরি বাতিল হওয়া নিঃসন্দেহে বড় ঘটনা। কিন্তু এরই মধ্যে কেবল এক জনের চাকরি বহাল রইল। তিনি সোমা দাস। মানবিক কারণে সোমাকে চাকরিতে বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা হাইকোর্ট। 

ক্যানসারে আক্রান্ত সোমা। তাঁকে চাকরি দেওয়ার ব্যাপারে সরকারের কাছে সুপারিশ পাঠিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি মামলার শুনানির সময়ে সোমার সঙ্গে আলাদা করে কথা বলেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। শিক্ষকতা করা ছাড়া সোমা অন্য কোনও সরকারি চাকরিতে আগ্রহী কিনা তা জানতে চেয়েছিলেন তিনি। সোমা অবশ্য জানিয়েছিলেন, তিনি শিক্ষকতাই করতে চান। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সুপারিশের ভিত্তিতেই সোমাকে চাকরি দিয়েছিল সরকার। 

২০১৬ সালে নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষায় বসেছিলেন সোমা। সেই নিয়োগের মেধাতালিকায় নাম থাকা সত্ত্বেও তাঁকে চাকরি দেওয়া হয়নি বলে অভিযোগ। তার পর থেকেই তিনি আন্দোলন শুরু করেন। লড়াই আরও কঠিন হয় ২০১৯ সালের পর। সেই বছরই তাঁর ক্যানসার ধরা পড়ে। যদিও চাকরি পাওয়ার পরও চাকরিপ্রার্থীদের সঙ্গে সহমর্মিতা জানাতে সোমা ধর্নামঞ্চে শামিল হয়েছিলেন। সোমবার যখন আদালত এসএসসি মামলায় ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি বাতিল করল, তখন সোমা তাঁর চাকরিতেই বহাল থাকলেন।  

কঠিন রোগের সঙ্গে লড়াই করার পাশাপাশি নিয়োগ দুর্নীতির বিরুদ্ধেও ক্রমাগত লড়াই চালিয়েছেন সোমা। তিনি প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন, ন্যায্য চাকরিপ্রার্থীরা নিয়োগ না পাওয়া পর্যন্ত তিনি গান্ধীমূর্তির তলায় বসে থাকবেন। মেধাতালিকায় থাকা শেষ নামটি চাকরি না পাওয়া পর্যন্ত সেই আন্দোলন চলবে। কলকাতা হাইকোর্টের সোমবারের রায়ের পর হয়তো ভীষণ খুশি হবেন সোমা।


```