Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নিষিদ্ধ করার পরে ছাড়, দেওয়ালিতে দু'ঘণ্টা বাজি ফাটানো যাবে হরিয়ানায়

দ্য ওয়াল ব্যুরো : দেওয়ালিতে দু'ঘণ্টা বাজি ফাটানো যাবে। রবিবার এমনই মন্তব্য করলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর। এর আগে ওই রাজ্যে বাজি ফাটানো পুরোপুরি নিষেধ করে দেওয়া হয়েছিল। কিন্তু মুখ্যমন্ত্রীর কথায় স্পষ্ট, নিষেধাজ্ঞায় কিছু ছাড় দেওয়

নিষিদ্ধ করার পরে ছাড়, দেওয়ালিতে দু'ঘণ্টা বাজি ফাটানো যাবে হরিয়ানায়

শেষ আপডেট: 8 November 2020 13:07

দ্য ওয়াল ব্যুরো : দেওয়ালিতে দু'ঘণ্টা বাজি ফাটানো যাবে। রবিবার এমনই মন্তব্য করলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর। এর আগে ওই রাজ্যে বাজি ফাটানো পুরোপুরি নিষেধ করে দেওয়া হয়েছিল। কিন্তু মুখ্যমন্ত্রীর কথায় স্পষ্ট, নিষেধাজ্ঞায় কিছু ছাড় দেওয়া হচ্ছে। কিন্তু দিনের কোন দু'ঘণ্টা বাজি পোড়ানোয় অনুমতি দেওয়া হবে তা খট্টর বলেননি। এদিন সাংবাদিকদের খট্টর বলেন, "আমরা লক্ষ করেছি, বায়ু দূষণ বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে করোনার প্রকোপ বাড়ছে। হরিয়ানায় রোজ আক্রান্তের সংখ্যা হাজারের নীচে নেমে গিয়েছিল। কিন্তু এখন ২ হাজার ছাড়িয়ে গিয়েছে। সুতরাং জনস্বার্থে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, বাজি বিক্রি করা বা ফাটানো নিষিদ্ধ করা হবে। কিন্তু যাঁরা বাজি ফাটাতে চান, তাঁদের ছাড় দেওয়া হবে দু'ঘণ্টা।" হরিয়ানার মুখ্যমন্ত্রী জানান, ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালও বলেছিল, বাজি নিষিদ্ধ করতে হবে। কিন্তু এর ফলে বাজি ব্যবসায়ীরা বড় ক্ষতির মুখে পড়বেন। তাঁদের কথা ভেবে কিছু ছাড় দেওয়া হচ্ছে। খট্টর জানাননি, আগামী দিনে ব্যবসায়ীদের বাজি বিক্রি করার অনুমতি দেওয়া হবে কিনা। চলতি সপ্তাহের শেষে হরিয়ানা সরকার ঘোষণা করে, রাজ্যের বাইরে থেকে বাজি এনে বিক্রি করলে শাস্তি দেওয়া হবে। পরে সব ধরনের বাজির ওপরে নিষেধাজ্ঞা জারি করা হয়। কিছুদিন আগে পশ্চিমবঙ্গে বাজি পোড়ানোয় নিষেধাজ্ঞা জারি করে কলকাতা হাইকোর্টের গ্রিন ট্রাইব্যুনাল। পরিবেশ আদালত স্পষ্ট জানিয়ে দেয়, কালীপুজো থেকে ছট পর্যন্ত বাজি পোড়ানো যাবে না। বিক্রিও করা যাবে না বাজি। বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেন, আদালতের নির্দেশ কার্যকর করার বিষয়টি পুলিশকে দেখতে হবে। দুর্গাপুজোয় মণ্ডপগুলি যেমন নো এন্ট্রি জোন করা হয়েছিল, তেমনই কালীপুজোর ক্ষেত্রেও করা হয়েছে। এদিন আদালত বলেছে, ৩০০ বর্গ মিটারের ছোট মণ্ডপের পাঁচ মিটার দূরে থাকবে নো এন্ট্রি বোর্ড। সর্বাধিক ১০ জন মণ্ডপের ভিতর থাকতে পারবেন। ৩০০ বর্গ মিটারের চেয়ে বড় মণ্ডপে একসঙ্গে ৪৫ জনের থাকার অনুমতি দিয়েছে আদালত। ঢাকিরা এই দূরত্বের মধ্যে থেকেই ঢাক বাজাতে পারবেন। আদালত আরও বলেছে, বিসর্জনের সময়ে কম লোক নিয়ে ঘাটে যেতে হবে। কোনও ভাবেই ভিড় করা যাবে না। পুজো প্যান্ডেলে মাস্ক ও স্যানিটাইজারের ব্যবহার বাধ্যতামূলক বলে জানিয়ে দিয়েছে পরিবেশ আদালত। বাজি পোড়ালে যে দূষণ বারে একথা বৈজ্ঞানিক ভাবেই সত্য। বাতাসে কার্বনডাই অক্সাইডের মাত্রা বল্গাহীন ভাবে বেড়ে যায়। তাই কোভিড পরিস্থিতির কথা বিবেচনা করে এ বছর বাজি পোড়ানোয় নিষেধাজ্ঞা জারির আবেদন হয়েছিল আদালতে। পরিবেশ আদালতের শুনানিতে এদিন এই রায় দিয়েছে আদালত।

```