Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সরকারি খরচে বিজেপির হয়ে প্রচার! খড়গপুরে রেলের জিএমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তৃণমূলের

ছুটির দিনে মিনি ইন্ডিয়া খড়গপুরে বিজেপির হয়ে প্রচার করার অভিযোগ উঠল দক্ষিণ পূর্ব রেলওয়ের জেনারেল ম্যানেজারের বিরুদ্ধে। রেল কর্তার বিরুদ্ধে এই অভিযোগ এনেছে তৃণমূল। এ ব্যাপারে কমিশনেও বিধিভঙ্গের অভিযোগ জানানো হবে বলে জানিয়েছেন শাসকদলের নেতৃত্ব।

 সরকারি খরচে বিজেপির হয়ে প্রচার! খড়গপুরে রেলের জিএমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তৃণমূলের

খড়গপুরে রেলের জিএম কে ঘিরে তৃণমূলের বিক্ষোভ।

শেষ আপডেট: 12 May 2024 15:11

দ্য ওয়াল ব্যুরো: ছুটির দিনে মিনি ইন্ডিয়া খড়গপুরে বিজেপির হয়ে প্রচার করার অভিযোগ উঠল দক্ষিণ পূর্ব রেলওয়ের জেনারেল ম্যানেজারের বিরুদ্ধে। রেল কর্তার বিরুদ্ধে এই অভিযোগ এনেছে তৃণমূল। এ ব্যাপারে কমিশনেও বিধিভঙ্গের অভিযোগ জানানো হবে বলে জানিয়েছেন শাসকদলের নেতৃত্ব।

ঘটনার সূত্রপাত, এদিন খড়গপুরে রেলের ডিআরএম অফিস এলাকায় থাকা রেল কোয়ার্টার পরিদর্শনে আসেন জিএম। রেলকর্তার আগমন ঘিরে খড়গপুর স্টেশন সংলগ্ন বোগদা এলাকায় রেলের জায়গায় থাকা সমস্ত দোকান সাদা কাপড় দিয়ে ঢেকে দেয় রেল।

এরই প্রতিবাদে আন্দোলনে নামে তৃণমূল। তাঁদের বক্তব্য, স্বাধীন দেশে কেন এভাবে দোকান সাদা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হবে । তখনই জানা যায় জিএম আসছেন।

খড়গপুরের তৃণমূল নেতা দেবাশিস চৌধুরী বলেন, "রবিবার ছুটির দিনে তো ডিআরএম অফিস, রেল ওয়ার্কশপ সব বন্ধ। তাহলে কী কারণে এদিন জিএমের আগমন? খোঁজ নিয়ে জানতে পেরেছি, রেলমন্ত্রীর নির্দেশে উনি রেল এলাকার ভোটারদের প্রভাবিত করতে এসেছেন। এরই প্রতিবাদে বিক্ষোভ।"

এদিন ডিআরএম অফিসে রেলের জিএমের কনভয় ঢোকার সময় বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। বিক্ষোভ ঘিরে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কিতেও জড়িয়ে পড়েন তাঁরা। যদিও এব্যাপারে রেলের কোনও প্রতিক্রিয়া জানা যায়নি। 

তবে দিনভর জিএম বিএনআর গার্ডে, চাঁদমারি সহ রেলের যে যে এলাকায় গিয়েছেন, বাইকে করে তাঁর পিছু ধাওয়া করতে দেখা গিয়েছে তৃণমূল কর্মীদের। জিএমকে 'গো ব্যাক' স্লোগানও দেন তৃণমূল কর্মীরা। 

দেবাশিসের অভিযোগ, "খড়গপুর থেকে রেল হাজার হাজার কোটি টাকা রোজগার করে। অথচ এখনও এই শহরে রেলের বহু কোয়ার্টারে জানালা নেই, বর্ষাকালে ছাদ দিয়ে জল পড়ে, গোলবাজারে রেলের মার্কেটে না আছে পানীয় জলের ব্যবস্থা না আছে পার্কিংয়ের ব্যবস্থা। এমনকী মেয়েদের টয়লেটও নেই। ভোটের মুখে জিএম ভোটারদের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ভুল বোঝাতে এসেছিলেন। আমরা তারই প্রতিবাদ জানিয়েছি।"


```