Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

কলকাতায় ফের ধর্ষণের অভিযোগ! ফ্ল্যাটে ডেকে বান্ধবীকে মাদক খাইয়ে সর্বনাশ, গ্রেফতার অভিযুক্ত

ঘটনাটি গড়ফা থানা এলাকার। পুলিশ সূত্রের খবর, ঘটনাটি গত ২১ ডিসেম্বরের।

কলকাতায় ফের ধর্ষণের অভিযোগ! ফ্ল্যাটে ডেকে বান্ধবীকে মাদক খাইয়ে সর্বনাশ, গ্রেফতার অভিযুক্ত

ফাইল ছবি।

শেষ আপডেট: 1 January 2025 10:46

দ্য ওয়াল ব্যুরো: বর্ষশেষের রাতে ফের ধর্ষণের অভিযোগ কলকাতায়। এবার সহপাঠীকে ফ্ল্যাটে ডেকে মাদক খাইয়ে ধর্ষণের অভিযোগ। ইতিমধ্যে অভিযোগকারিণীর বয়ানের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনাটি গড়ফা থানা এলাকার। পুলিশ সূত্রের খবর, ঘটনাটি গত ২১ ডিসেম্বরের। তবে ঘটনার আকস্মিকতায় ওই ছাত্রী মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। সে কারণে অভিযোগ জানাতে দেরি হল বলে পুলিশের কাছে দাবি করেছেন তিনি।

আরজি করে ডাক্তারি ছাত্রীকে ধর্ষণ-খুনের অভিযোগে উত্তাল হয়ে উঠেছিল ২০২৪। ফের শহরে ধর্ষণের অভিযোগ সামনে আসায় শহরবাসীর মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশ্ন উঠছে, নারী সুরক্ষা নিয়ে।

পুলিশ জানিয়েছে, ধৃত যুবক কলকাতার এক নামি কলেজের ছাত্র। বাড়ি বাগুইআটিতে। অভিযোগকারী তরুণীও শহরের একটি ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রী। একই স্কুলে পড়াশোনার সূত্রে আলাপ। পুলিশকে ওই তরুণী জানিয়েছেন, দীর্ঘদিন পর সম্প্রতি তাঁদের আবার যোগাযোগ হয়েছিল। সেই সূত্রে বন্ধুর আমন্ত্রণে সাড়া দিয়ে তার ফ্ল্যাটে গিয়েছিলেন।

তরুণীর অভিযোগ, ফ্ল্যাটে যাওয়ার পর তাঁকে ঠান্ডা পানীয় খেতে দেওয়া হয়েছিল। এরপরই জ্ঞান হারান তিনি। জ্ঞান ফিরলে বুঝতে পারেন তিনি ধর্ষণের শিকার হয়েছেন। অভিযোগ, মাদক খাইয়ে অচৈতন্য করে ধর্ষণ করা হয়েছে। বর্ষবরণের রাতে থানায় অভিযোগ জানান নির্যাতিতা। রাতে অভিযুক্ত ছাত্রকে গ্রেফতার করে পুলিশ। বুধবার ধৃতকে আদালতে হাজির করিয়ে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ।


```