Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

তদন্তের অছিলায় বাড়িতে ডেকে ধর্ষণ! সাব ইনস্পেক্টরকে ক্লোজ করলেন পুলিশ সুপার

তদন্তের অছিলায় বাড়িতে ডেকে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে জলপাইগুড়ি রাজগঞ্জ থানার এক সাব ইনস্পেক্টরের বিরুদ্ধে।

তদন্তের অছিলায় বাড়িতে ডেকে ধর্ষণ! সাব ইনস্পেক্টরকে ক্লোজ করলেন পুলিশ সুপার

ফাইল ছবি।

শেষ আপডেট: 12 January 2025 11:28

দ্য ওয়াল ব্যুরো: তদন্তের অছিলায় বাড়িতে ডেকে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে জলপাইগুড়ি রাজগঞ্জ থানার এক সাব ইনস্পেক্টরের বিরুদ্ধে। লিখিত অভিযোগ দায়েরের পরই অভিযুক্ত এসআইকে ক্লোজ করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

ঘটনার সত্যতা স্বীকার করে নিয়ে এক হোয়াটসঅ্যাপ বার্তায় জলপাইগুড়ি পুলিশ সুপার জানিয়েছেন, অভিযুক্ত এসআই সুব্রত গুণকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।
 

শিলিগুড়ির বাসিন্দা ওই তরুণীর অভিযোগ, 'একটি মামলার তদন্তের অছিলায় রাজগঞ্জে নিজের বাড়িতে ডেকেছিলেন এসআই। সেখানে গায়ের জোর খাটিয়ে ধর্ষণ করেন।'

ঘটনার জেরে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তরুণী। ওই অবস্থায় তিনি শুক্রবার রাতেই শিলিগুড়ি মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এরপর পুলিশ তাকে শিলিগুড়ি হাসপাতালে ভর্তি করে। বিষয়টি প্রকাশ্যে আসতে জনমানসে শোরগোল তৈরি হয়। এরপরই দ্রুত পদক্ষেপ করেন এসপি।

ঘটনার পর থেকেই অভিযুক্ত এসআই এর মোবাইল সুইচড অফ। ফলে তরুণীর আনা গুরুতর অভিযোগ সম্পর্কে তার কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।


```