Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দাবানলের দাপটে ছারখার ক্যালিফোর্নিয়ার একের পর এক শহর, বাড়ছে মৃতের সংখ্যা

দ্য ওয়াল ব্যুরো: দাবানলে দেখে বেশ অভ্যস্ত শহরগুলি। তবে দাবানলের আগুন যে ঘর পর্যন্ত পৌঁছে যাবে তা বুঝে উঠতে পারেননি উত্তর ও দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বিভিন্ন শহরের মানুষ। ছিমছাম সুন্দর শহরগুলির ঘরবাড়ি গত ২ দিন ধরে দাউ দাউ করে জ্বলছে। বিভিন্ন শ

দাবানলের দাপটে ছারখার ক্যালিফোর্নিয়ার একের পর এক শহর, বাড়ছে মৃতের সংখ্যা

শেষ আপডেট: 10 November 2018 07:57

দ্য ওয়াল ব্যুরো: দাবানলে দেখে বেশ অভ্যস্ত শহরগুলি। তবে দাবানলের আগুন যে ঘর পর্যন্ত পৌঁছে যাবে তা বুঝে উঠতে পারেননি উত্তর ও দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বিভিন্ন শহরের মানুষ। ছিমছাম সুন্দর শহরগুলির ঘরবাড়ি গত ২ দিন ধরে দাউ দাউ করে জ্বলছে। বিভিন্ন শহরে আগুনে পুড়ে অন্তত ৯ জন প্রাণ হারিয়েছেন বলে জানা যাচ্ছে।
উত্তর ক্যালিফোর্নিয়ার  প্যারাডাইস শহরের অবস্থা সবচেয়ে খারাপ। ভূস্বর্গে-র কয়েকহাজার ঘর বাড়ি পুড়ে ছাই।গত ২দিনে   ৩০ হাজার মানুষ ঘর  ছাড়া হয়েছেন। শুধু প্যারা়ডাইসেই ৬ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। শহরটির ১১০ বর্গ কিলোমিটার এলাকা পুড়ে ছাই। দেড় লাখ মানুষ শহর থেকে দূরে একটি চার্চে আশ্রয় নিয়েছেন। আগুনের গতি এতটাই তীব্র যে, দমকলও হাত গুটিয়েছে। আকাশ পথে ওয়াটার স্প্রে করলেও আগুন নিভবে না বলে জানাচ্ছে দমকল কর্তৃপক্ষ।
প্যারাডাইসের স্কুল, কলেজ, হাসপাতাল, ঘর- বাড়ি পুরোপুরি ধো্ঁয়ায় ঢেকেছে। কিছু জায়গায় আগুন নিভলেও ধোঁয়ার জেরে ঘর ছেড়েছেন লক্ষ লক্ষ মানুষ। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার শহরগুলির পরিস্থিতি আরও খারাপ। গত ২ দিনে ১ লাখ ৫৭ হাজার মানুষ ঘর ছাড়া হয়েছেন। শুধু মালিবু শহরেই ১৩ হাজার মানুষ ঘরছাড়া হয়েছেন।মালিবু ক্যালিফোর্নিয়ার তারকা শহর। এখানে বেশ কয়েকজন হলিউড তারকাদের বাস। গত ২ দিনে দাবানলের দাপটে ঘর ছাড়তে বাধ্য  হয়েছেন হলিউড তারকারাও।
প্যারাডাইসের রাস্তায় বেশ কয়েকটি  আগুনের ছবি আঁতকে ওঠার মতো। দাঁড়িয়ে থাকা গাড়ি, বাইকে ধেয়ে আসছে আগুন। শুকনো পাতায় আগুন লাগায় তা চোখের পলকে ছড়িয়ে পড়ছে। প্যারাডাইসে যে ৬ জনের মৃত্যু হয়েছে, তাঁদের বেশিরভাগই গাড়ির ভিতর ছিলেন বলে জানা যাচ্ছে। অনেকেই, গাড়ি, বাইক জ্বলে যাওয়ায়  নিরাপদ স্থানে পৌঁছতে মাইলের পর মাইল হাঁটছেন। প্রশাসন তৎপর হলেও, মাইলের পর মাইল অঞ্চল আগুনের গ্রাসে থাকায়, ঘরছাড়াদের সামলাতে হিমশিম খাচ্ছেন প্রশাসনিক কর্তারা।
পরিস্থিতি বুঝেই উত্তর ও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
 

```