Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মেডিকেলে পড়ুয়াদের অনশন চলছে, অধ্যক্ষের অনুরোধেও অধরা সমাধান

দ্য ওয়াল ব্যুরো: কোনও রফাসূত্র বেরোল না। যার ফলে মেডিকেলের (Calcutta Medical College) আন্দোলন এখনও আগের মতোই অব্যাহত থাকল। বৃহস্পতিবার পড়ুয়ারা (students) পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে, তাঁরা অনশন (hunger strike)-আন্দোলন জারি রাখবেন। এর পাশাপা

মেডিকেলে পড়ুয়াদের অনশন চলছে, অধ্যক্ষের অনুরোধেও অধরা সমাধান

শেষ আপডেট: 15 December 2022 17:18

দ্য ওয়াল ব্যুরো: কোনও রফাসূত্র বেরোল না। যার ফলে মেডিকেলের (Calcutta Medical College) আন্দোলন এখনও আগের মতোই অব্যাহত থাকল। বৃহস্পতিবার পড়ুয়ারা (students) পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে, তাঁরা অনশন (hunger strike)-আন্দোলন জারি রাখবেন। এর পাশাপাশিই আলোচনা চালাতে হবে। এদিকে স্বাস্থ্য ভবন আবার পাল্টা দাবি করেছে যে, অনশন বন্ধ করে তারপরই আলোচনার টেবিলে বসতে হবে পড়ুয়াদের। ফলে পরিস্থিতি ক্রমশ জটিল থেকে জটিলতর হচ্ছে।

এমন কঠিন সময়েই আবার বৃহস্পতিবার স্বাস্থ্য ভবনে গিয়ে দেখা করেছেন কলকাতা মেডিকেল কলেজের অধ্যক্ষ ইন্দ্রনীল বিশ্বাস। কিন্তু তারপরেও সমস্যার সমাধান হল না। এদিন অধ্যক্ষ জানিয়েছেন, অনশনের ফলে পড়ুয়ারা অসুস্থ হয়ে পড়ছেন। তাঁদের পড়াশোনাতেও ক্ষতি হচ্ছে। তাই তিনিও চাইছেন, অন্তত নিজেদের শরীরের কথা ভেবে পড়ুয়ারা আলোচনার টেবিলে আসুক।

এদিকে বৃহস্পতিবার আন্দোলন আরও জোরদার হয় পড়ুয়াদের পাশে তাঁদের অভিভাবকরাও এসে দাঁড়ানোয়। পূর্বনির্ধারিত সূচি মেনে এদিন সকালবেলা তিন ঘণ্টার প্রতীকী অনশনে বসেন আটজন অভিভাবকও। সেখানে বসে পড়ুয়াদের আন্দোলনকে সংহতি জানিয়ে সেই অভিভাবকরা বলেন, পড়ুয়াদের দাবির সঙ্গে তাঁরা একমত। তাই এই আন্দোলনকে সমর্থন জানিয়েই এই প্রতীকী অনশন কর্মসূচি।

নন্দনের দরজায় অপু-চার্লি! চলচ্চিত্র উৎসবের মেজাজে সেজেছে সিনেমার প্রাণকেন্দ্র


```