Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

কলকাতা মেডিক্যালে অ্যান্টি-র‍্যাগিং কমিটি, প্রথম বর্ষের পড়ুয়াদের আলাদা হস্টেল-সহ একাধিক ব্যবস্থা

দ্য ওয়াল ব্যুরো:  যাদবপুর বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংয়ের ঘটনা থেকে শিক্ষা নিচ্ছে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান। সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি সতর্ক হচ্ছে মেডিক্যাল কলেজগুলোও (Calcutta Medical college)। হস্টেল থেকে বহিরাগতদের সরাতে বুধবারই

কলকাতা মেডিক্যালে অ্যান্টি-র‍্যাগিং কমিটি, প্রথম বর্ষের পড়ুয়াদের আলাদা হস্টেল-সহ একাধিক ব্যবস্থা

শেষ আপডেট: 18 August 2023 05:24

দ্য ওয়াল ব্যুরো:  যাদবপুর বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংয়ের ঘটনা থেকে শিক্ষা নিচ্ছে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান। সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি সতর্ক হচ্ছে মেডিক্যাল কলেজগুলোও (Calcutta Medical college)। হস্টেল থেকে বহিরাগতদের সরাতে বুধবারই বর্ধমান বিশ্ববিদ্যালয় বিজ্ঞপ্তি জারি করেছে। এবার কড়া পদক্ষেপ নিতে চলেছে কলকাতা মেডিক্যাল কলেজও। বৃহস্পতিবার র‍্যাগিং বিরোধী মিছিল করে কলকাতা মেডিক্যাল কলেজের ছাত্ররা। মিছিল করেন শিক্ষক-চিকিৎসক, স্বাস্থ্য কর্মীরাও। এর পরেই একাধিক কড়া ব্যবস্থা নেওয়ার ঘোষণা করেছেন কলেজ কর্তৃপক্ষ।

কী কী ব্যবস্থা নেওয়া হচ্ছে কলকাতা মেডিক্যালে (Calcutta Medical college)?

প্রথম বর্ষের পড়ুয়াদের জন্য আলাদা হস্টেলের ব্যবস্থা করছে কলকাতা মেডিক্যাল কলেজ (Calcutta Medical college)। হস্টেলে কারা থাকছে, কারা ঢুকছে ও বেরোচ্ছে, সর্বক্ষণের হিসেব রাখা হবে রেজিস্টারে।

কলেজ হস্টেলে প্রাক্তনীরা থাকছেন কিনা তার খোঁজ রাখবেন রেজিস্ট্রার। কোনও প্রাক্তনী যদি হস্টেলে থাকেন তাহলে তিনি কী কারণে থাকছেন তার জবাব দিতে হবে কর্তৃপক্ষকে।

প্রথম বর্ষের পড়ুয়াদের জন্য ২ টি আলাদা হস্টেলের ব্যবস্থা করা হচ্ছে। একটি গার্লস হস্টেল ও আরেকটি বয়েজ হস্টেল। ইউজিসির নিয়ম মেনে গিরিবাবু লেনের বয়েজ হস্টেলে রাখা হবে প্রথম বর্ষের পড়ুয়াদের (Calcutta Medical college)।

আরও পড়ুন: যাদবপুরকাণ্ড থেকে শিক্ষা! বর্ধমান বিশ্ববিদ্যালয়েও প্রথম বর্ষের পড়ুয়াদের জন্য আলাদা হস্টেলের ব্যবস্থা

যাদবপুরের মতো কলকাতা মেডিক্য়াল কলেজেও বহিরাগতদের উপস্থিতির অভিযোগ রয়েছে। এবার কাদের নামে হস্টেলের ঘর থাকছে, সেই ঘরগুলিতে বাস্তবে কারা থাকছে সমস্ত তথ্য যাচাই করে তালিকা করছে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। অর্থাৎ যাঁরা মেডিক্যাল কলেজের ঘর দখল করে রেখেছেন, এবার তাঁদের ক্যাম্পাস ছেড়ে চলে যেতে হবে।

হস্পতিবার, কলকাতা মেডিক্যাল কলেজের হস্টেল পরিদর্শনে যান উপাধ্যক্ষ অঞ্জন অধিকারী ও ডিন অফ স্টুডেন্টস মানব নন্দী। হস্টেল পরিদর্শনের পর বৈঠকে বসেন কলেজ কর্তৃপক্ষ। কলকাতা মেডিক্যাল কলেজে স্নাতক ও স্নাতকোত্তর মিলিয়ে রয়েছে মোট ৮ টি হস্টেল। সেই হস্টেলগুলোতে কারা থাকছে সেইসব খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে। পাশাপাশি হস্টেলে সিসিটিভি বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে।

উপাধ্যক্ষ অঞ্জন অধিকারী বলেছেন, যাদবপুরের ঘটনার পুনরাবৃত্তি রুখতে যা যা করণীয় সবটাই তাঁরা করবেন। তিনি জানিয়েছেন, কলেজে র‍্যাগিং বিরোধী কমিটি আছে। অ্যান্টি র‍্যাগিং স্কোয়াড আছে। সেখানে বিভিন্ন ফ্যাকাল্টিরা রয়েছেন। হস্টেল সুপারও আছেন। সকলেই কড়া নজর রাখবেন।


```