Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কলকাতা মেডিক্যালে অনশন প্রত্যাহার পড়ুয়াদের, কাটল কি জট

দ্য ওয়াল ব্যুরো: কলকাতা মেডিক্যাল কলেজের (Calcutta Medical College) অনশন (Hunger Strike) তুলে নিলেন পড়ুয়ারা। ১২ দিন ধরে ছাত্র সংসদের নির্বাচনের দাবি নিয়ে অনশনে বসেছিলেন তাঁরা। সোমবার বিকেলে সেই অনশন প্রত্যাহার করার সিদ্ধান্ত নেন পড়ুয়া

কলকাতা মেডিক্যালে অনশন প্রত্যাহার পড়ুয়াদের, কাটল কি জট

শেষ আপডেট: 19 December 2022 13:48

দ্য ওয়াল ব্যুরো: কলকাতা মেডিক্যাল কলেজের (Calcutta Medical College) অনশন (Hunger Strike) তুলে নিলেন পড়ুয়ারা। ১২ দিন ধরে ছাত্র সংসদের নির্বাচনের দাবি নিয়ে অনশনে বসেছিলেন তাঁরা। সোমবার বিকেলে সেই অনশন প্রত্যাহার করার সিদ্ধান্ত নেন পড়ুয়ারা।

কলকাতা মেডিক্যাল কলেজে ছাত্র সংসদের নির্বাচন করাতে হবে এই নিয়ে বেশ কয়েকদিন ধরে হাসপাতাল চত্বরে আন্দোলন শুরু করেন পড়ুয়ারা। কলেজ কর্তৃপক্ষের কাছে যে দাবি জানিয়ে কোনও আশানুরূপ ফল না পাওয়ায় অনশনে বসেন পড়ুয়ারা। তাঁদের স্পষ্ট দাবি ছিল, তাঁদের কথা মানা না হলে এই অনশন তাঁরা তুলবেন না।

এখন প্রশ্ন হচ্ছে, মেডিক্যাল কলেজের এই জট কি কাটল? ছাত্রদের দাবি কি মানা হল? আন্দোলনকারী পড়ুয়াদের কথায়, আগামী ২২ তারিখ তাঁরা ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে ছাত্র ইউনিয়ন গঠন করা হবে। যদিও কলেজ কর্তৃপক্ষ চেয়েছিল এই ছাত্র ইউনিয়ন মনোনীত করে দেবে, কিন্তু পড়ুয়ারা নির্বাচনের মাধ্যমেই ইউনিয়ন গঠনের কথা জানান।

সোমবার বিকেলে পড়ুয়াদের শরবত খাইয়ে এই অনশন ভাঙালেন সমাজকর্মী ও চিকিৎসক বিনায়ক সেন। তাহলে কী পড়ুয়াদের দাবি মেনে নিল কলেজ কর্তৃপক্ষ? পড়ুয়াদের সিদ্ধান্ত, কর্তৃপক্ষ না চাইলে নিজেরাই প্রক্রিয়া মেনে নির্বাচন করাবেন।

গত কয়েকদিন ধরে পড়ুয়া ও কলেজ কর্তৃপক্ষদের মধ্যে এই নির্বাচন নিয়ে চাপানউতোর চলছিল। এই অনশনের মধ্যেই বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। কিন্তু তাও তাঁরা নিজেদের দাবিতে অনড় ছিলেন। কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেও মেলেনি কোনও রফাসূত্র। তবে অবশেষে মেডিক্যাল কলেজের জট পুরোপুরি না কাটলেও অনশন তুলে নিলেন পড়ুয়ারা।

বেলঘরিয়া স্বাস্থ্যমেলায় প্রায় বারোশো রোগী পেল বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পড়ুয়ারা


```