Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

১০০ বছর ধরে দখল করে থাকলেও অধিকার জন্মায় না: বন্দরের জমি নিয়ে বড় নির্দেশ হাইকোর্টের 

একই সঙ্গে জমি জবরদখল প্রসঙ্গে বন্দর কর্তৃপক্ষ এবং রাজ্য সরকারকে হলফনামা আকারে রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ। 

১০০ বছর ধরে দখল করে থাকলেও অধিকার জন্মায় না: বন্দরের জমি নিয়ে বড় নির্দেশ হাইকোর্টের 

কলকাতা হাইকোর্ট।

শেষ আপডেট: 28 June 2024 14:37

দ্য ওয়াল ব্যুরো: ১০০ বছর ধরে কোনও জমি দখল করে বাস করলেও সেই জমির প্রতি দখলদারদের অধিকার জন্মায় না। মন্তব্য কলকাতা হাইকোর্টের।

কলকাতা বন্দরের জমি দখল এবং উচ্ছেদ সংক্রান্ত মামলার শুনানিতে শুক্রবার এই মন্তব্য করেছেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চ। একই সঙ্গে জমি জবরদখল প্রসঙ্গে বন্দর কর্তৃপক্ষ এবং রাজ্য সরকারকে হলফনামা আকারে রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ। 

এর আগে মাঝেরহাট ব্রিজের কাছে হেলেন কেলার সরণীতে তাদের জমি দখল করে পার্টি অফিস গড়ে উঠেছে এই অভিযোগে বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গল বেঞ্চের দ্বারস্থ হয়েছিল বন্দর কর্তৃপক্ষ। সেই মামলাতেই পুলিশকে উচ্ছেদ অভিযানের নির্দেশ দেন বিচারপতি সিনহা।

বিচারপতি সিনহার নির্দেশকে চ্যালেঞ্জ করে এদিন ডিভিশন বেঞ্চে মামলা দায়েরের আবেদন করা হয়। আদালত তা মঞ্জুর করেছে। 

এই মামলায় এর আগে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য আদালতকে জানিয়েছিলেন, বেআইনিভাবে বন্দরের জমি দখল করে পার্টি অফিস তৈরি হওয়ায় কলকাতা পোর্ট হাসপাতালে যাওয়ার পথ সংকুচিত হয়েছে এবং হাসপাতালের যাতায়াতের ক্ষেত্রে অসুবিধা হচ্ছে। স্থানীয় পুলিশকে সমস্যার কথা জানালেও তারা কোনও পদক্ষেপ নেয়নি। এরপরই বেআইনি উচ্ছেদ ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা।


```