Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

২৫ হাজার চাকরিপ্রার্থীর ভবিষ্যৎ কী? রায় ঘোষণার আগে ফিরে দেখা এসএসসি দুর্নীতির মামলা

২৫ হাজার চাকরিপ্রার্থীর ভবিষ্যৎ কী? রায়ে জানাবে উচ্চ আদালত। 

২৫ হাজার চাকরিপ্রার্থীর ভবিষ্যৎ কী? রায় ঘোষণার আগে ফিরে দেখা এসএসসি দুর্নীতির মামলা

শেষ আপডেট: 22 April 2024 11:25

দ্য ওয়াল ব্যুরো: সোমবার এসএসসি নিয়োগ দু্র্নীতি মামলার রায় দিতে চলেছে কলকাতা হাইকোর্ট। একসঙ্গে ৩৫০টি মামলার রায় ঘোষণা করবে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। গত তিন মাস ধরে গ্রুপ ডি, গ্রুপ সি, নবম-দশম, একাদশ-দ্বাদশ শ্রেণির সব মামলা বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রসিদির ডিভিশন বেঞ্চে শুনানি চলেছে। অবশেষে ২৫ হাজার চাকরিপ্রার্থীর ভবিষ্যৎ কী? রায়ে জানাবে উচ্চ আদালত। 

গত তিন বছরে বাংলার রাজনীতিতে সবচেয়ে আলোড়ন তোলা বিষয় নিয়োগ দুর্নীতি মামলা। স্কুলে শিক্ষক এবং শিক্ষা কর্মী নিয়োগে বহু অনিয়মের অভিযোগ রয়েছে। চলতি লোকসভা ভোটে পশ্চিমবঙ্গ তো বটেই, এমনকী দেশের বিভিন্ন প্রান্তে এই নিয়োগ দুর্নীতিকে হাতিয়ার করে তৃণমূলকে নিশানা করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে গোটা গেরুয়া শিবির সহ অন্য বিরোধীরা। তাই আজ হাইকোর্ট কী রায় দেয়, সেদিকে যেমন শিক্ষামহলের নজর রয়েছে, তেমনই মুখিয়ে রয়েছে শাসক-বিরোধী রাজনীতিকরাও।

 

দেখা নেওয়া যাক গত তিন বছরে নিয়োগ দুর্নীতি মামলার খুঁটিনাটি

  • ২০২১ সালে জুন মাসে নিয়োগ দুর্নীতি মামলার শুনানি শুরু করেছিলেন তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
  • ২০২১ সালে ২২ নভেম্বর গ্রুপ ডি নিয়োগের ক্ষেত্রে প্রথম সিবিআই তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট।
  • ২০২১ সালের ডিসেম্বরে বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ সিবিআই নির্দেশে স্থগিতাদেশ দেয় এবং অবসরপ্রাপ্ত বিচারপতি রণজিৎ বাগের একটি অনুসন্ধান কমিটি গড়ার নির্দেশ দেওয়া হয়।
  • ২০২২ সালে ফেব্রুয়ারি মাসে গ্রুপ সি নিয়োগের ক্ষেত্রেও প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআই তদন্তের নির্দেশ দেন যদিও ডিভিশন বেঞ্চ সেই নির্দেশও স্থগিত করে দেয়। একইসঙ্গে বাগ কমিটিকে অনুসন্ধান করার জন্য নির্দেশ দেয়।
  • ২০২২ সালে এপ্রিল থেকে নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ মামলার তদন্ত শুরু করে করে সিবিআই।
  • ২০২২ সাল ১৭ মে  রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর বেআইনি নিয়োগ চিহ্নিত করে তাঁকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেয় হাইকোর্ট।
  • একাদশ-দ্বাদশ নিয়োগের তদন্তও সিবিআই-কে দেওয়া হয়।
  • ২০২২ সালের ১৮ মে বাগ কমিটির রিপোর্ট পাওয়ার পর সমস্ত নিয়োগ দুর্নীতির মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেয় বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ।
  • ২০২২ সালের ২২ জুলাই নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
  • ২০২২ সালে ২৮ সেপ্টেম্বর সিবিআই আদালতে প্রথম রিপোর্ট জমা দিয়ে জানায়, বিভিন্ন ভাবে এসএসসি-তে নিয়োগে দুর্নীতি হয়েছে। ওই বছরের ডিসেম্বর থেকে ২০২৩ সালের মার্চ মাসে কর্মী ও শিক্ষক মিলিয়ে বেআইনি নিয়োগ চিহ্নিত করে ধাপে ধাপে প্রায় পাঁচ হাজার নিয়োগ বাতিল করা হয়।
  • ২০২৩ সালের ৯ নভেম্বরে কলকাতা হাইকোর্টকে বিশেষ বেঞ্চ গঠন করে এসএসসির সমস্ত মামলা এক করে শুনানি করার জন্য নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। ছয় মাসের মধ্যে তা নিষ্পত্তির সময়সীমাও বেঁধে দেওয়া হয়।
  • প্রধান বিচারপতির নির্দেশে গ্রুপ ডি, গ্রুপ সি, নবম-দশম, একাদশ-দ্বাদশ শ্রেণির সব মামলা বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রসিদির ডিভিশন বেঞ্চে শুনানি শুরু হয়।

```