Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সীমান্ত এলাকায় থানার এই হাল! আইসির বেতন বন্ধের হুঁশিয়ারি হাইকোর্টের

ঘটনাটি বসিরহাট পুলিশ জেলার। অন্যের জমিতে বেআইনি নির্মাণ সংক্রান্ত একটি মামলায় আদালতে বিভ্রান্তিমূলক রিপোর্ট পেশের অভিযোগ উঠেছে বাদুড়িয়া থানার আইসির বিরুদ্ধে।

সীমান্ত এলাকায় থানার এই হাল! আইসির বেতন বন্ধের হুঁশিয়ারি হাইকোর্টের

ফাইল ছবি।

শেষ আপডেট: 2 December 2024 21:27

দ্য ওয়াল ব্যুরো: বেআইনি নির্মাণে মদত দেওয়ার অভিযোগে থানার আইসির হাত থেকে সমস্ত ক্ষমতা কেড়ে নিয়ে তাঁর বেতন বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিল কলকাতা হাইকোর্ট। সোমবার এই নির্দেশ দিয়েছেন হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চ। 

ঘটনাটি বসিরহাট পুলিশ জেলার। অন্যের জমিতে বেআইনি নির্মাণ সংক্রান্ত একটি মামলায় আদালতে বিভ্রান্তিমূলক রিপোর্ট পেশের অভিযোগ উঠেছে বাদুড়িয়া থানার আইসির বিরুদ্ধে।

আদালত সূত্রে খবর, নিম্ন আদালতের নির্দেশের পরও বাদুড়িয়া থানার জগন্নাথপুরের বাসিন্দা আব্দুল মান্নানের জমি জবর দখলের অভিযোগ উঠেছে। অভিযোগ, পুলিশি মদতেই হয়েছে বেআইনি নির্মাণ। এ ব্যাপারে পুলিশের বিরুদ্ধে নিম্ন আদালতের নির্দেশ অমান্য করার অভিযোগে হাইকোর্টে মামলা করেছিলেন আব্দুল। 

সূত্রের দাবি, আইসি যে রিপোর্ট আদালতে পেশ করেন, তাতে তিনি দাবি করেছেন, তাঁর সঙ্গে ‘ফেরেববাজি’ করে ওই নির্মাণ করা হয়েছে। পুলিশের ওই রিপোর্ট দেখেই রেগে যান বিচারপতি।  সরকারি আইনজীবীর উদ্দেশ্যে বিচারপতি বলেন, ‘বসিরহাটে কি কোনও আইনশৃঙ্খলা নেই? নাকি পুলিশ ওখানে শুধু অনুপ্রবেশের জন্য অপেক্ষা করে থাকে? ওখানে তো আইসি-ই শেষ কথা। সীমান্ত এলাকায় থানার এই হাল!’ 

খানিক থেমে বিচারপতি এও বলেন, ‘একটা বেআইনি নির্মাণ সংক্রান্ত মামলায় আইসি-র সোর্সের হাল যদি এমন হয়, তাহলে অন্য অপরাধমূলক মামলায় তিনি কী ধরনের তদন্ত করবেন তা বুঝতে বেশি কিছু লাগে। তার ওই পদে থাকার কোনও অধিকারই নেই। রাজ্য পুলিস জেলা তৈরি করছে তাও আদালতের কথা শুনছে না।’ 

এরপরই হুঁশিয়ারির সুরে বিচারপতি বলেন, ‘এক মাস সময় দিচ্ছি যদি ঠিকঠাক রিপোর্ট না জমা পড়ে তাহলে আইসি-র সমস্ত ক্ষমতা কেড়ে নিয়ে তাঁর বেতন বন্ধ করে দেব। তাঁর কোনও মামলায় কোনও তদন্ত করার কোনও অধিকার থাকবে না। এটাই শেষ সুযোগ।’ জানুয়ারি মাসে ফের মামলার শুনানি।


```