Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মুর্শিদাবাদে নবাবের সম্পত্তি রক্ষায় বড় পদক্ষেপ কলকাতা হাইকোর্টের

মুর্শিদাবাদে নবাব সিরাজদৌল্লার সম্পত্তি (Nawab's property) রক্ষণাবেক্ষণের জন্য তিন সদস্যের কমিটি গঠন করে দিল প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ।

মুর্শিদাবাদে নবাবের সম্পত্তি রক্ষায় বড় পদক্ষেপ কলকাতা হাইকোর্টের

গ্রাফিক্স- দ্য ওয়াল।

শেষ আপডেট: 6 March 2025 17:27

দ্য ওয়াল ব্যুরো: মুর্শিদাবাদে নবাব সিরাজদৌল্লার সম্পত্তি (Nawab's property) রক্ষণাবেক্ষণের জন্য তিন সদস্যের কমিটি গঠন করে দিল প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ।

নজরদারির অভাবে ভাগীরথীর গর্ভে তলিয়ে যাচ্ছে মুর্শিদাবাদে নবাব সিরাজদৌল্লার সম্পত্তি (Nawab's property)। এ নিয়ে মামলা গড়িয়েছিল কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)।

ওই মামলাতেই আর্কিওলজি বিভাগের একজন, হেরিটেজ বিভাগের একজন এবং মুর্শিদাবাদের একজন জেলা ম্যাজিস্ট্রেটকে নিয়ে তিন সদস্যের কমিটি গঠন করে দিয়েছে আদালত। হাইকোর্ট সূত্রের খবর, কমিটির সদস্যরা এখন থেকে নবাবের সম্পত্তির আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালন করবেন, স্থানটি পরিদর্শন করবেন এবং ৬ মাসের মধ্যে আদালতে রিপোর্টে জমা দেবে।

বাংলার শেষ নবাব সিরাজদৌল্লার সম্পত্তি রয়েছে মুর্শিদাবাদে। রক্ষণাবেক্ষণের অভাবে সেই সম্পত্তি ভাগীরথীতে তলিয়ে যাচ্ছে বলে। অথচ তা রক্ষা করার বিষয়ে সরকারের কোনও উদ্যোগ নেই বলে অভিযোগ। এ বিষয়েই মামলা গড়িয়েছিল হাইকোর্টে।

ওই মামলাতেই গত বৃহস্পতিবার হেরিটেজ রক্ষার প্রশ্নে রাজ্যকে তীব্র ভর্ৎসনা করেছিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। এ প্রসঙ্গে রাইটার্স বিল্ডিং নিয়েও রাজ্যের পদক্ষেপ জানতে চেয়েছিল আদালত। প্রধান বিচারপতি পর্যবেক্ষণ ছিল, 'হেরিটেজের জায়গায় বড় বড় হাইরাইজ বিল্ডিং তৈরি হচ্ছে। পুরনো ইতিহাস রক্ষার পরিবর্তে তা ভেঙে ফেলা হচ্ছে'! একই সঙ্গে বিচারপতিকে বলতে শোনা যায়, 'যে কোনও কিছু ভেঙে ফেলা খুব সহজ। ৪৮ ঘণ্টায় ভেঙে ফেলতে পারবেন। কিন্তু ফেরাতে পারবেন না।’


```