Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পার্থ চট্টোপাধ্যায় মন্ত্রী না থাকলেও তাঁর প্রভাব টের পাওয়া যাচ্ছে! পর্যবেক্ষণ হাইকোর্টের

পার্থ সহ এসএসসি-র দুই প্রাক্তন চেয়ারম্যানের জামিন মামলার শুনানি ছিল হাইকোর্টে।

পার্থ চট্টোপাধ্যায় মন্ত্রী না থাকলেও তাঁর প্রভাব টের পাওয়া যাচ্ছে! পর্যবেক্ষণ হাইকোর্টের

পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে বিশেষ পর্যবেক্ষণ হাইকোর্টের

শেষ আপডেট: 2 May 2024 19:40

দ্য ওয়াল ব্যুরো: তিনি এখন আর মন্ত্রী নন, কিন্তু তাও তাঁর ‘প্রভাব’ ভালই! বৃহস্পতিবার আদালতে নিয়োগ মামলায় ধৃত পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের মামলার শুনানি ছিল। সেই মামলাতে রাজ্যের মুখ্যসচিবের ভূমিকা নিয়ে আবারও বিস্ময় প্রকাশ করে পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কে এমনই পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের। 

পার্থ সহ এসএসসি-র দুই প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য এবং অশোক কুমার সাহার জামিন মামলার শুনানি ছিল। সেই মামলায় বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ বলে, জেলবন্দি রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ‘প্রভাব’ দেখে হাইকোর্ট বিস্মিত। আসলে জামিনের বিরোধিতা করে সিবিআই জানিয়েছে, তাঁরা এখনও পর্যন্ত এঁদের বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়াই শুরু করতে পারেনি। 

নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত আধিকারিকদের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরুর অনুমোদন সংক্রান্ত বিষয়ে মুখ্যসচিবকে চিঠি দিয়েছিল সিবিআই। কিন্তু সেই অনুমোদন এখনও মেলেনি। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এই কারণ দেখিয়েই জানিয়েছে যে, তাঁরা পার্থদের বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া শুরু করতে পারেনি। এই প্রসঙ্গে আদালতের পর্যবেক্ষণ, পার্থ চট্টোপাধ্যায় এখনও এতটাই প্রভাবশালী যে তাঁর বিরুদ্ধে রাজ্যের মুখ্যসচিবের কলমও চলছে না! 

গোটা ইস্যুতে ফের রাজ্যের মুখ্যসচিব বিপি গোপালিকাকে ভর্ৎসনা করেন বিচারপতি জয়মাল্য বাগচী। তাঁর বক্তব্য, ''মুখ্যসচিবকে তাঁর দায়িত্ব পালন করাতে গিয়ে হিমসিম খেতে হচ্ছে আদালতকে। তিনি নিষ্ক্রিয় হয়ে আছেন। চার মাসে তিনবার সুযোগ দেওয়া হয়েছে তাঁদের বক্তব্য জানানোর জন্য। কিন্তু সেই নির্দেশ মানা হয়নি।'' রাজ্যের আইনজীবীর কাছে হাইকোর্ট জানতে চায়, এটা কি শুধুই আলস্য, নাকি অন্য কোনও কারণে বিলম্ব করা হচ্ছে। 

বৃহস্পতিবার মুখ্যসচিব আদালতে তাঁর সিদ্ধান্ত জানাতে আরও কিছুটা সময় চান। এতে কার্যত আরও ক্ষুব্ধ হয় আদালত। তাঁরা মনে করছে, এটি প্রাতিষ্ঠানিক ষড়যন্ত্র হতে পারে। নাহলে এতবার বলা সত্ত্বেও আদালতের নির্দেশ অমান্য করা হত না। পার্থ চট্টোপাধ্যায় এখন আর মন্ত্রী নন, তবুও তাঁর ক্ষমতা এজলাসে বসে টের পাওয়া যাচ্ছে, এমনই মনে করছে আদালত। আগামী শুক্রবার এই মামলার পরবর্তী শুনানি। 


```