Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

২ মাসের মধ্যে প্রাথমিকে ২৫০ জন শিক্ষক নিয়োগ, বড় নির্দেশ হাইকোর্টের

২৫০ জন শিক্ষককে নিয়োগের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

২ মাসের মধ্যে প্রাথমিকে ২৫০ জন শিক্ষক নিয়োগ, বড় নির্দেশ হাইকোর্টের

শেষ আপডেট: 26 April 2024 17:34

দ্য ওয়াল ব্যুরো:  উত্তর ২৪ পরগনার পর এবার মালদহ। প্রাথমিকে ২৫০ জন শিক্ষককে নিয়োগের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। জেলা প্রাথমিক শিক্ষা সংসদকে এই নির্দেশ দিয়েছে বিচারপতি রাজাশেখর মান্থার সিঙ্গল বেঞ্চ।

২০০৯ সালে বাম আমলে উত্তর ২৪ পরগনা, মালদহ ও হাওড়ায় নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। ক্ষমতায় আসার পর স্বজন পোষণের অভিযোগে সেই প্যানেল বাতিল করে দেয় বর্তমান তৃণমূল সরকার। পরে ২০১৫ সালে ফের লিখিত পরীক্ষা হয়। কিন্তু তাতেও দুর্নীতির অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ হন বেশ কিছু প্রার্থী। যার জেরে নিয়োগ প্রক্রিয়া আটকে যায়। 

শেষ পর্যন্ত বিষয়টি সুপ্রিম কোর্ট হয়ে ফের হাইকোর্টেই ফেরত আসে। ২০১৫ সালে প্যানেল তৈরি হয়ে গেলেও বছরের পর বছর আইনি জটে নিয়োগ আটকে ছিল। অবশেষে বিচারপতি তপোব্রত চক্রবর্তী ২০২১ সালে প্যানেল প্রকাশ করতে নির্দেশ দেন। বিচারপতি চক্রবর্তীর বেঞ্চ জানায়, শূন্যপদের নিরিখে প্যানেল প্রকাশ করতে হবে।

সিঙ্গল বেঞ্চের রায়ের পরও দুর্নীতির অভিযোগ পিছু ছাড়েনি। অভিযোগ ছিল, যারা বেশি নম্বর পেয়েছেন, তাদের প্যানেলে নাম নেই। সব পক্ষের সওয়াল জবাব শুনে সেই মামলারই নিষ্পত্তি করেন বিচারপতি রাজাশেখর মান্থা। নির্দেশে বিচারপতি জানিয়েছেন, চলতি বছরের ২৫ এপ্রিলের আগে যারা আবেদন জানিয়েছিলেন অর্থাৎ ২৫০ জনকে দু’মাসের মধ্যে নিয়োগ করতে হবে।

অন্যদিক, বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার মোট ৮৬৭ জন শিক্ষককে আগামী দু'মাসের মধ্যে নিয়োগের নির্দেশ দিয়েছেন বিচারপতি মান্থা। এছাড়াও কয়েকদিন আগে হাওড়া জেলাতেও প্রাথমিক নিয়োগে প্রায় ৪০০ জন শিক্ষককে চাকরি দেওয়ার নির্দেশ দেন বিচারপতি মান্থা।

হাইকোর্টের নির্দেশে এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডে  এক ধাক্কায় চাকরি হারিয়েছেন ২৫,৭৫৩ জন শিক্ষক ও শিক্ষাকর্মী। ইতিমধ্যেই বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহম্মদ শাব্বার রশিদির ডিভিশন বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য এবং এসএসসি। এরই মাঝে প্রাথমিক নিয়োগে এল সুখবর।


```