Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

কলেজগুলিতে দ্রুত ছাত্র সংসদ নির্বাচনের নির্দেশ, রাজ্যের আর্জি খারিজ হাইকোর্টে

২০১৩ সাল থেকে রাজ্যের সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয় নির্বাচন বন্ধ।

কলেজগুলিতে দ্রুত ছাত্র সংসদ নির্বাচনের নির্দেশ, রাজ্যের আর্জি খারিজ হাইকোর্টে

ফাইল ছবি।

শেষ আপডেট: 27 March 2025 18:20

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের কলেজগুলিতে দ্রুত ছাত্র সংসদ নির্বাচনের (Student Council Elections in Colleges) নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ।

অবহেলিত স্টুডেন এলায়েন্স নামে একটি সংগঠনের তরফে অভিযোগ, ২০১৩ সাল থেকে রাজ্যের অধিকাংশ কলেজ বিশ্ববিদ্যালয়ে নির্বাচন বন্ধ। ছাত্র সংসদ নির্বাচন না করে কলেজে বিশ্ববিদ্যালয়ে নিজের রাজ চালাচ্ছে তৃণমূল। এ নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল হাইকোর্টে। ওই মামলাতেই এদিন রাজ্যের নির্দেশ খারিজ করে অবিলম্বে কলেজগুলিতে ছাত্র সংসদ নির্বাচন করার নির্দেশ দিয়েছে আদালত। 

আদালত সূত্রের খবর, এ ব্যাপারে রাজ্য সরকারের পক্ষ থেকে তিন মাস সময় চাওয়া হয়েছিল। কিন্তু রাজ্য সরকারের এই আবেদন খারিজ করে দিয়ে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ জানায়, তিন মাস নয়, তিন সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে স্পষ্ট করতে হবে তারা কখন কীভাবে কলেজ, বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র সংসদ নির্বাচন করবে।

অবহেলিত স্টুডেন এলায়েন্সের অভিযোগ, অতীতে রাজ্যের কলেজ, বিশ্ববিদ্যালয়গুলিতে নিয়মিত ছাত্র সংসদের নির্বাচন হত। ২০১১ সালে রাজ্যে পালা বদলের পর ক্ষমতায় আসে তৃণমূল। তার দু'বছর পর থেকেই কলেজ, বিশ্ববিদ্যালয়গুলিতে আর কোনও ছাত্র সংসদ নির্বাচন হয়নি। বকলমে শাসকদলের ছাত্র সংগঠন কলেজ, বিশ্ববিদ্যালয়ে অরাজকতা করে চলেছে।

মামলাকীরার এই দাবি করলেও এরমধ্যে যযাদবপুর, প্রেসিডেন্সি-সহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদে নির্বাচনও হয়েছে। তবে শতাংশের হিসেবে তা খুবই নগন্য। ওই মামলাতেই রাজ্যকে দ্রুত ছাত্র সংসদ নির্বাচনের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে আদালত। 


```