Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

জেলাস্তরে হাজার হাজার ভুয়ো জাতিগত শংসাপত্র! তদন্তের নির্দেশ হাইকোর্টের

আদালতের নির্দেশ, এই ঘটনায় তদন্ত করবেন জেলাশাসক। মহকুমা শাসকরা যদি মিথ্যে শংসাপত্র দিয়ে থাকেন, তাহলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে

জেলাস্তরে হাজার হাজার ভুয়ো জাতিগত শংসাপত্র! তদন্তের নির্দেশ হাইকোর্টের

শেষ আপডেট: 12 December 2023 13:37

দ্য ওয়াল ব্যুরো: বিভিন্ন সরকারি প্রকল্প থেকে শুরু করে চাকরি, বহু জায়গাতেই কাজে লাগে জাতিগত শংসাপত্র। দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে রাজ্যের তফসিলি জাতি, তফসিলি উপজাতি এবং অনগ্রসর শ্রেণির মানুষকে এই শংসাপত্র দেওয়ার কাজ শুরু ।করেছিল সরকার। কিন্তু তাতেও দুর্নীতির অভিযোগ উঠেছে। জেলা স্তরে বহু মানুষকে নাকি ইচ্ছাকৃতভাবে জাল জাতিগত শংসাপত্র তৈরি করে দেওয়া হয়েছে। সেই ঘটনাতেই এবার সম্প্রতি ইস্যু হওয়া সব জাতিগত শংসাপত্র নিয়ে তদন্তের নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। 

এখনও পর্যন্ত দুয়ারে সরকার ক্যাম্প থেকে অন্তত ৫০ লক্ষ মানুষকে জাতিগত শংসাপত্র দেওয়া হয়েছে বলে কিছুদিন আগেই দাবি করেছিলেন রাজ্যের অনগ্রসর শ্রেণিকল্যাাণ মন্ত্রী বুলুচিক বড়াইক। কিন্তু তার মধ্যে বহু শংসাপত্রই ভুয়ো বলে অভিযোগ উঠেছে। সূত্রের খবর, তফসিলি জাতি, তফসিলি উপজাতি এবং অনগ্রসর শ্রেণির তালিকায় নাম না থাকা সত্ত্বেও বহু মনুষ কাস্ট সার্টিফিকেট পেয়েছেন। সেই অভিযোগ ওঠার পর নবান্নের তরফে আগেই কাস্ট সার্টিফিকেট দেওয়ার ব্যাপারে নিয়মে বেশ কিছু কড়াকড়ি করেছিল। কিন্তু তাতেও নাকি দুর্নীতি আটকানো যাচ্ছে না। 

কলকাতা হাইকোর্টে দায়ের হওয়া সেই সংক্রান্ত একটি মামলাতেই এবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম তদন্ত শুরু করার নির্দেশ দিলেন। আদালতের নির্দেশ, এই ঘটনায় তদন্ত করবেন জেলাশাসক। মহকুমা শাসকরা যদি মিথ্যে শংসাপত্র দিয়ে থাকেন, তাহলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি। এছাড়া অনগ্রসর শ্রেণির উন্নয়ন দফতরের সচিবকে এ ব্যাপারে কলকাতা হাইকোর্টে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। 

মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী বছরের ২২ জানুয়ারি। 

প্রসঙ্গত, প্রাথমিকভাবে মহকুমা আধিকারিক স্তর থেকেই পাওয়া যেত জাতিগত শংসাপত্র। কিন্তু ভুয়ো সার্টিফিকেট বিলির একাধিক অভিযোগ প্রকাশ্যে আসার পর রাজ্যের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়, শুধুমাত্র জেলাস্তর থেকেই তা পাওয়া যাবে। এছাড়া যাঁরা ভুয়ো সার্টিফিকেট পেয়েছেন তাঁদের চিহ্নিত করে অবিলম্বে শংসাপত্র বাতিল করারও নির্দেশ দেওয়া হয়। 


```