Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

ময়নায় খুন হওয়া বিজেপি কর্মীর দেহ সংরক্ষণ ও কেস ডায়েরি জমা দেওয়ার নির্দেশ হাইকোর্টের

পুলিশের বিরুদ্ধে আদালত মামলার আবেদন করেছিল মৃতের পরিবার।

ময়নায় খুন হওয়া বিজেপি কর্মীর দেহ সংরক্ষণ ও কেস ডায়েরি জমা দেওয়ার নির্দেশ হাইকোর্টের

শেষ আপডেট: 30 April 2024 13:35

দ্য ওয়াল ব্যুরো: পূর্ব মেদিনীপুরের ময়নায় খুন হওয়া বিজেপি কর্মীর মৃতদেহ আপাতত সংরক্ষণের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। একইসঙ্গে মৃতের ময়নাতদন্তের ভিডিও ফুটেজ ও কেস ডায়েরি আদালতে পেশ করতে হবে। ময়নায় বিজেপি কর্মী খুনের ঘটনায় পুলিশের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করেছিল মৃতের পরিবার। সেই মামলায় মঙ্গলবার এই নির্দেশ দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। 

গত ৫ এপ্রিল ময়নায় বিজেপি কর্মী বিজয়কৃষ্ণ ভুঁইয়া খুনের মামলায় এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের নির্দেশ কার্যকর করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে একের পর চিঠি পাঠিয়েছিলেন আইনজীবীরা। কিন্তু নির্দেশ কার্যকর করতে কেন্দ্র কোনও পদক্ষেপ না করায় অসন্তোষ প্রকাশ করেছিলেন বিচারপতি জয় সেনগুপ্ত।

প্রসঙ্গত, গত বছর মে মাসে পূর্ব মেদিনীপুরের ময়নায় খুন হন বিজেপির কর্মী বিজয়কৃষ্ণ ভুঁইঞা। অভিযোগ, বিজয়কৃষ্ণর স্ত্রী ও ছেলের সামনে থেকে তাঁকে মারধর করে তুলে নিয়ে যায় একদল দুষ্কৃতী। পরে বাড়ির কাছেই বিজয়ের রক্তাক্ত দেহ উদ্ধার হয়। এই ঘটনার ৩৪ জন স্থানীয় তৃণমূল নেতা-কর্মীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়। বিজেপি কর্মী খুনের ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে হাইকোর্টে মামলা দায়ের হয়। প্রথমে বিজেপি নেতা খুনের মামলায় এসডিপিও-কে তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। 

সংশ্লিষ্ট মামলাটিতে পুলিশের বিরুদ্ধে একাধিক অভিযুক্তের নামও বাদ দেওয়ার অভিযোগ ওঠে। এরপরই গত ফেব্রুয়ারি মাসে মামলাটিতে এনআইএ-কে যুক্ত করে হাইকোর্ট। নিয়ম অনুযায়ী, কোনও মামলার তদন্ত এনআইএ-কে দিয়ে করাতে গেলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অনুমতির প্রয়োজন হয়। অভিযোগ, আদালতের নির্দেশের পরেও এই মামলায় এনআইএ তদন্ত নিয়ে কিছু জানায়নি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। 


```