Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

পুজোর আগেই প্রাথমিকের প্যানেল প্রকাশের নির্দেশ আদালতের, চাকরি বাতিল আরও ৯৪ জনের

পুজোর আগেই প্রাথমিকের প্যানেল প্রকাশের নির্দেশ আদালতের, চাকরি বাতিল আরও ৯৪ জনের

শেষ আপডেট: 10 October 2023 18:03

দ্য ওয়াল ব্যুরো: পুজোর আগেই প্রাথমিক শিক্ষক নিয়োগের প্যানেল প্রকাশ করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সোমবার এই নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। 

আগামী শুক্রবার ১৮ অক্টোবরের মধ্যে ২০১৬ সালের শিক্ষক নিয়োগের ওই প্যানেল প্রকাশ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি। অন্যদিকে নিয়োগ দুর্নীতির অভিযোগে এদিনই ৯৪ জন প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে আদালত।

প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে আদালতের নির্দেশে তদন্তে নামে সিবিআই। বেআইনি নিয়োগের তদন্তে নেমে সিবিআই ৯৬ জনকে শনাক্ত করে। এদের সকলকেই পর্ষদ অফিসে হাজির হয়ে টেট পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার প্রমাণ দাখিলের নির্দেশ দিয়েছিল আদালত। এদিন পর্ষদ আদালতে জানায়, ৯৪ জন কোনও শংসাপত্র দাখিল করতে পারেনি। এরপরই ওই ৯৪ জনের চাকরি বাতিলের নির্দেশ দেন বিচারপতি। একই সঙ্গে ২০১৬ সালের প্যানেল ১৮ অক্টোবরের মধ্যে প্রকাশের নির্দেশ দেন বিচারপতি। 

এদিন পর্ষদের কাছে বিচারপতি জানতে চান, ২০১৬ সালে প্রাথমিকে মোট কতজনের বেআইনি নিয়োগ হয়েছে? সেটা কি পর্ষদের রিপোর্টে আছে? পর্ষদের তরফে জানানো হয়, ৯৬টি বেআইনি নিয়োগ হয়েছে।

প্রাথমিক স্কুলে শিক্ষকদের মোট শূন্যপদ কত, সেখানে কোনও নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে কি না তাও জানতে চান বিচারপতি। এই প্রসঙ্গেই উঠে আসে বঞ্চিত চাকরিপ্রার্থীদের প্রসঙ্গ। সেই সময় বিচারপতির পর্য়বেক্ষণ, ‘নিয়োগ দুর্নীতির জেরে যারা বঞ্চিত হয়েছেন, তাঁদের দ্বিতীয় সুযোগ দেওয়া দরকার। প্রার্থীদের বয়স টাও দেখা দরকার। অনেকে বয়স পেরিয়ে গিয়েছে।’

এর আগে নিয়োগ মামলার তদন্তে ইডির তদন্তকারী অফিসারকে বদলি করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি সিনহা। এদিন সেই বিষয়েও খোঁজ নেন তিনি। জানতে চান, নতুন অফিসার নিয়োগ হয়েছে কি না। ইডির তরফে জানানো হয়, ‘হ্যাঁ, নতুন তদন্তকারী অফিসার দায়িত্ব গ্রহণ করেছে।’ এরপরই তদন্ত প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ দেন বিচারপতি।


```