Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

পিএসসি-র ফুড এসআই নিয়োগে প্রশ্নফাঁসের অভিযোগ! সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের

এসআই পরীক্ষার ফল প্রকাশ ও নিয়োগে স্থগিতাদেশ দিয়েছে উচ্চ আদালত। 

পিএসসি-র ফুড এসআই নিয়োগে প্রশ্নফাঁসের অভিযোগ! সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের

শেষ আপডেট: 23 April 2024 17:31

দ্য ওয়াল ব্যুরো: পাবলিক সার্ভিস কমিশনের খাদ্য দফতরের সাব ইন্সপেক্টর পদের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে সিআইডি তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। পিএসসির ওই পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগ নিয়ে রাজ্যের যেখানে যত এফআইআর হয়েছে, সব একসঙ্গে নিয়ে তদন্ত করতে হবে, মঙ্গলবার এডিজি সিআইডিকে এই নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা। আগামী ২২ মে এবিষয়ে সিআইডি-তে রিপোর্ট দিতে হবে। একইসঙ্গে ওই পরীক্ষার ফল প্রকাশ ও নিয়োগে স্থগিতাদেশ দিয়েছে উচ্চ আদালত। 

চলতি বছরে গত ১৬ ও ১৭ মার্চ খাদ্য দফতরের সাব ইন্সপেক্টর পদের পরীক্ষা ছিল। অভিযোগ, একদিন আগেই খাদ্য দফতরের সাব ইন্সপেক্টর পদে চাকরির পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়ে যায়। টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ গ্রুপে সেই সব প্রশ্ন ও উত্তর বিক্রির অভিযোগ উঠেছিল। তাই সংশ্লিষ্ট পরীক্ষা বাতিলের আবেদন জানিয়ে হাইকোর্টে মামলা দায়ের হয়। মঙ্গলবার বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে মামলার শুনানি হয়। এদিন ফুড এসআই নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ দিয়ে হাইকোর্ট জানায়, আপাতত এই পদে কোনও নিয়োগ করতে পারবে না পাবলিক সার্ভিস কমিশন। 

মামলাকারীর আইনজীবী শামিম আহমেদের দাবি করেন, পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগেই প্রশ্ন ফাঁস হয়ে যায়। বিভিন্ন সমাজমাধ্যমে প্রশ্নপত্র ছড়িয়ে পড়ে। অনেক পরীক্ষার্থীই প্রশ্ন জেনে পরীক্ষা দিতে গিয়েছিলেন বলে দাবি করেন তিনি। ৪৮০ টি শূন্যপদে ১২ লক্ষ প্রার্থী পরীক্ষা দেন। 

 প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে। অভিযোগ, পরীক্ষাকেন্দ্রে পাঁচজন মোবাইল নিয়ে ঢোকে। প্রশ্নপত্রের ছবি তুলে তারা ভাইরাল করে দেয়। পুলিশ সূত্রে জানা যায়, প্রধাননগর থানা এলাকার ভারতী হিন্দু বিদ্যালয় থেকে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের মধ্যে একজনকে নেতাজি হাইস্কুল ও অপরজনকে মাটিগাড়ার কবি সুকান্ত হাইস্কুল থেকে গ্রেফতার করা হয়।


```