Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

উৎসশ্রী পোর্টাল কবে খুলবে? শিক্ষক বদলির মামলায় রাজ্যের কাছে জানতে চাইলেন বিচারপতি সিনহা

একটি বিজ্ঞপ্তি জারি করে চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত উৎসশ্রী পোর্টাল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

উৎসশ্রী পোর্টাল কবে খুলবে? শিক্ষক বদলির মামলায় রাজ্যের কাছে জানতে চাইলেন বিচারপতি সিনহা

বিচারপতি অমৃতা সিনহা

শেষ আপডেট: 29 July 2024 22:49

দ্য ওয়াল ব্যুরো: ২০২২ সালের ২৯ সেপ্টেম্বর থেকে উৎসশ্রী পোর্টাল বন্ধ রয়েছে। একটি বিজ্ঞপ্তি জারি করে চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত উৎসশ্রী পোর্টাল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সংশ্লিষ্ট পোর্টাল বন্ধ থাকায় সবস্তরের শিক্ষকদের বদলি আটকে রয়েছে। যার জেরে হাইকোর্টে দায়ের হয়েছে একের পর এক মামলা। সোমবার এমনই একটি মামলার শুনানিতে রাজ্যের কাছে উৎসশ্রী পোর্টাল খোলার ব্যাপারে তথ্য তলব করলেন বিচারপতি অমৃতা সিনহা।

কয়েক দিন আগে বদলি সংক্রান্ত একটি মামলায় বিচারপতি রাজা শেখর মান্থার নির্দেশ দিয়েছিলেন, পোর্টাল বন্ধ থাকলে বদলি প্রক্রিয়া থমকে থাকতে পারে না। পর্ষদকে অনলাইনের বদলে অফলাইনে বদলি আবেদন গ্রহণ করে তা কার্যকর করতে নির্দেশ দেন বিচারপতি মান্থা।

এরপর প্রাথমিক শিক্ষা সংক্রান্ত মামলার বিচারভার আসে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। সোমবার তেমনই একটি বদলি সংক্রান্ত মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী জানান, অফলাইনে বহু বদলি সংক্রান্ত আবেদন জমা পড়েছে। যা কার্যকর করতে একাধিক তথ্য প্রয়োজন। আর ওই তথ্য না পেলে বদলির আবেদন কার্যকর করা অসম্ভব। সেকারণেই উৎসশ্রী পোর্টাল খুলে দেওয়ার জন্য রাজ্যের কাছে আবেদন জানিয়েছে পর্ষদ। কিন্তু সেই আবেদনের প্রেক্ষিতে রাজ্যের তরফে এখনও কোনও জবাব মেলেনি।

পর্ষদের বক্তব্য শোনার পরই বিচারপতি সিনহা নির্দেশ দেন, কত দিনের মধ্যে উৎসশ্রী পোর্টাল খোলা হবে পর্ষদকে সেই সংক্রান্ত তথ্য জানাতে হবে। তারপরই বদলি সংক্রান্ত মামলাগুলির বিষয়ে সিদ্ধান্ত নেবে আদালত। আগস্ট মাসে ফের মামলার শুনানি রয়েছে।

শিক্ষক-শিক্ষিকারা যাতে বাড়ির কাছের স্কুলে বদলি নেওয়ার জন্য আবেদন জানাতে পারেন সরকারের কাছে, সেইজন্য রাজ্য সরকার 'উৎসশ্রী' পোর্টাল চালু করে। তারপর থেকেই বহু শিক্ষক-শিক্ষিকা আবেদন জানান এবং বদলিও পান। যা নিয়ে বিতর্ক কম হয়নি। এই বদলি নিয়ে একাধিক মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে।


```