Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

উপযুক্ত কারণ ছাড়া গ্রেফতারি পরোয়ানা জারির অর্থ ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা: হাইকোর্ট

বৃহস্পতিবার ঝাড়গ্রামের একটি মামলায় নিম্ন আদালতের নির্দেশ খারিজ করে আদালতের পর্যবেক্ষণ,  এ ব্যাপারে রায়দানের আগে আরও সতর্ক হওয়া উচিত ছিল।

উপযুক্ত কারণ ছাড়া গ্রেফতারি পরোয়ানা জারির অর্থ ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা: হাইকোর্ট

ফাইল ছবি।

শেষ আপডেট: 25 July 2024 16:28

দ্য ওয়াল ব্যুরো: পুলিশের পাশাপাশি নিম্ন আদালতের নির্দেশ নিয়েও এবার বড় প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার ঝাড়গ্রামের একটি মামলায় নিম্ন আদালতের নির্দেশ খারিজ করে আদালতের পর্যবেক্ষণ,  এ ব্যাপারে রায়দানের আগে আরও সতর্ক হওয়া উচিত ছিল।

বৃহস্পতিবার এই মন্তব্য করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ। আদালত জানিয়েছে, “উপযুক্ত কারণ ছাড়া জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করা মানে ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা। এই সব ক্ষেত্রে গ্রেফতার বা কারাদণ্ডের অর্থ এক জন ব্যক্তির সব থেকে গুরুত্বপূর্ণ অধিকারে হাত দেওয়া।” 

একই সঙ্গে বিচারপতি এও জানিয়ে দেন, কোনও ব্যক্তির বিরুদ্ধে জামিনযোগ্য ধারায় মামলা দায়ের হলে কিংবা তাঁকে সমন পাঠানোর পরও তিনি হাজির না হলে, সে ক্ষেত্রে অভিযুক্তর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করা যেতে পারে।

আদালত সূত্রে জানা গেছে, মামলাটি ২০১৫ সালের ২৬ নভেম্বরের। আদালতে আবেদনকারী জানিয়েছেন, ওই মামলায় পুলিশের প্রথম এফআইআর বা অতিরিক্ত এফআইআরে তাঁর নাম ছিল না। কিন্তু আচমকা তাঁর নামে গ্রেফতারি পরোয়ানা জারি করার নির্দেশ দেওয়া হয়েছে, যা তাঁর ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপের শামিল।


```