Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নিয়োগ মামলায় বিশেষ বেঞ্চ গঠন করল হাইকোর্ট, ২ মাসের মধ্যে রিপোর্ট দিতে হবে সিবিআই, ইডিকে

আদালত সূত্রের খবর, বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি সব্বার রশিদিকে নিয়ে গঠিত হয়েছে বিশেষ এই ডিভিশন বেঞ্চ। এখন থেকে এই বেঞ্চেই নিয়োগ দুর্নীতির সমস্ত মামলার শুনানি হবে।

নিয়োগ মামলায় বিশেষ বেঞ্চ গঠন করল হাইকোর্ট, ২ মাসের মধ্যে রিপোর্ট দিতে হবে সিবিআই, ইডিকে

শেষ আপডেট: 17 November 2023 14:24

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সমস্ত মামলায় শীর্ষ আদালতের নির্দেশ মেনে বিশেষ বেঞ্চ গঠন করল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। শুক্রবার এই বিশেষ বেঞ্চ গঠন করা হয়। 

আদালত সূত্রের খবর, বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি সব্বার রশিদিকে নিয়ে গঠিত হয়েছে বিশেষ এই ডিভিশন বেঞ্চ। এখন থেকে এই বেঞ্চেই নিয়োগ দুর্নীতির সমস্ত মামলার শুনানি হবে।

কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিভিন্ন মামলায় চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছিল।

ওই মামলাতেই গত ৯ নভেম্বর তদন্তকারী সংস্থা সিবিআই, ইডির তদন্তে ডেডলাইন বেঁধে দেয় শীর্ষ আদালত। আগামী ২ মাসের মধ্যে সিবিআই, ইডিকে আদালতে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেয় আদালত। একই সঙ্গে সমস্ত মামলা কলকাতা হাইকোর্টে ফেরৎ পাঠিয়ে নতুন ডিভিশন বেঞ্চ গঠনের নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত।

পুজোর ছুটি কাটিয়ে বৃহস্পতিবারই পূর্ণ সময়ের জন্য খুলেছে কলকাতা হাইকোর্ট। তারপরই প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে এ বিষয়ে দ্রুত বেঞ্চ গঠনের আর্জি জানান আইনজীবী অনিন্দ্য লাহিড়ী। আদালত সূত্রের খবর, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে দ্রুত বিশেষ বেঞ্চ গঠন করা হবে বলে বৃহস্পতিবারই ওই বিচারপতিকে আশ্বাস দিয়েছিলেন প্রধান বিচারপতি।

আদালত বিশেষ বেঞ্চ গঠন করায় নতুন করে আশার আলো দেখতে শুরু করেছেন চাকরিপ্রার্থীরা। নায্য চাকরির দাবিতে গত বছর থেকেই রাজপথে বসে রয়েছেন তাঁরা। চাকরিপ্রার্থীদের কথায়, "এবার একটা হেস্তনেস্ত হবে। আদালতের প্রতি আস্থা আছে। আশাকরি সুবিচার থেকে বঞ্চিত হব না।"


```