Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এবার কল্যাণী! থ্রেট কালচারের অভিযোগে স্থগিতাদেশ হাইকোর্টের, ক্লাসের অনুমতি ৪১ পড়ুয়াকে

পড়ুয়াদের পক্ষে আদালতে ভার্চুয়াল শুনানিতে সওয়াল করেন আইনজীবী তথা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

এবার কল্যাণী! থ্রেট কালচারের অভিযোগে স্থগিতাদেশ হাইকোর্টের, ক্লাসের অনুমতি ৪১ পড়ুয়াকে

কলকাতা হাইকোর্ট

শেষ আপডেট: 26 November 2024 19:41

দ্য ওয়াল ব্যুরো: থ্রেট কালচারের অভিযোগে কল্যাণী মেডিক্যাল কলেজের ৪১ জন জন ছাত্রকে সাসপেন্ড করেছিল কর্তৃপক্ষ। মঙ্গলবার কর্তৃপক্ষের সেই নির্দেশে অন্তরবর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। 

এদিন কলকাতা হাই কোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে মামলার শুনানি ছিল। পড়ুয়াদের পক্ষে আদালতে ভার্চুয়াল শুনানিতে সওয়াল করেন আইনজীবী তথা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

আরজি কর হাসপাতালের ঘটনার পরই ‘থ্রেট কালচার’ নিয়ে সরব হয়েছিলেন জুনিয়র ডাক্তাররা। যে ৫ দফা দাবি নিয়ে তাঁরা আন্দোলন শুরু করেছিলেন তার মধ্যে অন্যতম ছিল ‘থ্রেট সিন্ডিকেট’ বন্ধ করা। সেই সংক্রান্ত পদক্ষেপও সরকারের তরফে নেওয়া হয়েছে। 

আরজি করের আবহে গত ১৯ সেপ্টেম্বর থ্রেট কালচার চালানোয় অভিযুক্ত ছাত্রদের বিরুদ্ধে পদক্ষেপ করে কল্যাণী কলেজ অফ মেডিসিন জেএনএম হাসপাতাল। ৪১ জন ছাত্রকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। কলেজে ঢোকার পাশাপাশি  তাঁদের ক্লাস করার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি হয়েছিল। 

সওয়াল জবাব শেষে বিচারপতি সাসপেনশনের সিদ্ধান্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছেন। পরবর্তী শুনানি আগামী বছরের ৮ জানুয়ারি। আদালতের নির্দেশে ফলে আগামী ৭ জানুয়ারি পর্যন্ত ৪১ জন পড়ুয়া স্বাভাবিকভাবেই কলেজে লেখাপড়া করতে পারবেন। 

হাসপাতাল কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দিয়েছিল, আগামী ছ’মাস তাঁরা পরীক্ষা ও তদন্ত সংক্রান্ত বিষয় বাদে অন্য কোনও কারণে কলেজ, হস্টেল বা হাসপাতালে ঢুকতে পারবেন না। কিন্তু এদিনের নির্দেশের পর আর কোনও বাধা রইল না।


```