Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

১৪৪ ধারা জারি থাকলেও সন্দেশখালি যেতে পারবেন প্রিয়াঙ্কা টিব্রেওয়াল, নির্দেশ হাইকোর্টের

প্রিয়াঙ্কা টিব্রেওয়ালকে সন্দেশখালি যাওয়ার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট।

১৪৪ ধারা জারি থাকলেও সন্দেশখালি যেতে পারবেন প্রিয়াঙ্কা টিব্রেওয়াল, নির্দেশ হাইকোর্টের

কলকাতা হাইকোর্ট

শেষ আপডেট: 3 June 2024 18:47

দ্য ওয়াল ব্যুরো: বিজেপি নেত্রী তথা আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালকে সন্দেশখালি যাওয়ার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। গণনা শেষের একদিন পর ৫ জুন সন্দেশখালি যেতে পারবেন প্রিয়াঙ্কা, সোমবার এই নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। 

ভোটের পর দিন থেকে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে সন্দেশখালি। রবিবার সন্দেশখালির বেশ কিছু এলাকায় ১৪৪ ধারা জারি হয়েছে। এরই মধ্যে সন্দেশখালি যাওয়ার আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। 

এদিন প্রিয়াঙ্কা টিব্রওয়াল আদালতে সওয়াল করেন, সন্দেশখালিতে সিবিআই ক্যাম্প করেছে। তাই আইনজীবী হিসেবে সেখানে সপ্তাহে দু-তিনদিন তাঁকে যেতে হয় । পুলিশ গ্রামবাসীদের ঢুকতে দিচ্ছে না। রবিবার থেকে অনেক গ্রামবাসী ফোন করে তাদের বাঁচাতে বলছে। কিন্তু সন্ধে ৬ টা পর্যন্ত ১৪৪ ধারা জারি হয়েছে। তারপরই যেতে দেওয়া হোক। সেক্ষেত্রে ১৪৪ ধারা বলবতের সময় বাড়িয়ে দেওয়া হওয়ারও আশঙ্কা রয়েছে।"

অন্যদিকে, রাজ্যের আইনজীবী সোনাল সিনহা বলেন, "এই মামলায় বিরোধী দলনেতার যাওয়ার কথাও বলা হয়েছে। অথচ এটা কোনও জনস্বার্থ মামলাও নয়। গণনার দিন সন্দেশখালি যাওয়ার কী প্রয়োজন?"

দু'পক্ষের সওয়াল জবাবের পর রাজ্যের তরফের আইনজীবীকে বিচারপতি প্রশ্ন করেন, ‘আপনি কী আশঙ্কা করছেন? একজন মহিলা একা কী সমস্যা করবেন?’ একইসঙ্গে বিচারপতি অমৃতা সিনহার গ্রীষ্মকালীন অবকাশকালীন বেঞ্চ নির্দেশ দেন, সন্দেশখালিতে ১৪৪ ধারা থাকলেও প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের সেখানে যেতে বাধা নেই। বিজেপি নেত্রীর উপর যাতে কোনও আঘাতের ঘটনা না ঘটে সেবিষয়ে বসিরহাটের পুলিশ সুপারকে নজর রাখতে হবে। 


```