Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সুপার নিউমোরারি পোস্টে নতুন শূন্যপদ কেন? রাজ্যের জবাবে অসন্তোষ, হলফনামা তলব হাইকোর্টের

মেধা তালিকায় নাম রয়েছে অথচ চাকরি পাননি। এমন যোগ্য চাকরিপ্রার্থীদের জন্য ১৬ হাজার সুপার নিউমোরারি পোস্ট তৈরি করেছে রাজ্য

সুপার নিউমোরারি পোস্টে নতুন শূন্যপদ কেন? রাজ্যের জবাবে অসন্তোষ, হলফনামা তলব হাইকোর্টের

শেষ আপডেট: 13 February 2024 13:54

দ্য ওয়াল ব্যুরো: সুপার নিউমারারি পোস্টে কেন নতুন শূন্যপদের প্রয়োজন হল? কাদের জন্য সেই পদ তৈরি করা হয়েছে? স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্যের হলফনামা তলব করল কলকাতা হাইকোর্ট।

মেধা তালিকায় নাম রয়েছে অথচ চাকরি পাননি, এমন যোগ্য চাকরিপ্রার্থীদের জন্য ১৬ হাজার সুপার নিউমোরারি পোস্ট তৈরি করেছে রাজ্য। প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ওয়েটিং লিস্টে নাম থাকা চাকরিপ্রার্থীদের পাশাপাশি যাঁদের চাকরি বাতিল হয়েছে তাঁদেরও ওই তালিকায় আনতে হবে। রাজ্যের এই নির্দেশ নিয়েই প্রশ্ন তুলেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। রাজ্য এবং এসএসসি কে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছিলেন তিনি।  

মঙ্গলবার আদালতে সেই রিপোর্ট জমা দেয় রাজ্য। কিন্তু রাজ্যের জবাবে অসন্তোষ প্রকাশ করে আদালত। এব্যাপারে হাইকোর্টের নির্দেশ, হলফনামা দেওয়ার পাশাপাশি সুপ্রিম কোর্টের মামলার সঙ্গে এই নিয়োগে বাধা আছে কি না তাও রাজ্য ও বোর্ডকে জানাতে হবে। উচ্চ আদালত জানিয়েছে, এই হলফনামা পাওয়ার পরই নিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বুধবার সংশ্লিষ্ট মামলাটিতে বিচারপতি বিশ্বজিৎ বসু বলেন, ''একজন ব্যক্তিকে দুবার নিয়োগ করা যায় না। রাজ্য বলছে, এই ১৬০০ পোস্ট তৈরির সঙ্গে সুপ্রিম কোর্টের মামলার কোনও সম্পর্ক নেই। আদালতকে হলফনামা দিয়ে এব্যাপারে জানাতে হবে।''

অন্যদিকে, আবেদনকারীর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, "৩৯১ প্রার্থীর মামলা সুপ্রিম কোর্টের কাছে বিচারাধীন। রাজ্য ও বোর্ড সেখানে আবেদন করে। এই পোস্ট তাই অবৈধ। সুতরাং নিয়োগ যে অবৈধ হবে একথা বলাই বাহুল্য।" 

সংশ্লিষ্ট মামলাটি শরীর শিক্ষা এবং কর্ম শিক্ষার শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত বলে জানান রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। ডিভিশন বেঞ্চের প্যানেল প্রকাশের নির্দেশকে চ্যালেঞ্জ করে হওয়া মামলা সুপ্রিম কোর্টে চলছে । কিন্তু এই ১৬০০ পোস্ট তৈরি নিয়ে কোনো মামলা সুপ্রিম কোর্টের  কাছে বিচারাধীন নেই । যদিও এই পোস্ট বোর্ড তৈরি করেনি বলে জানান এসএসসির পক্ষের আইনজীবী সুতানু পাত্র। তিনি বলেন, ''মেনে নিচ্ছি এটা অবৈধ নিয়োগ, কিন্তু তা বোর্ডের সিদ্ধান্ত নয়।"

সেক্ষেত্রে কেন এই পোস্ট তৈরি করা হয়েছে তার ব্যাখ্যা দিয়ে এজি কিশোর দত্ত বলেন, ''চাকুরীপ্রার্থীদের কর্মহীন না করতে রাজ্য এই পোস্ট তৈরি করে। রাজ্যের এই অধিকার আছে। ১৯ মে ২০২২ সালে ১৬০০ পদ তৈরি করা হয়েছিল। সকলের কথা মাথায় রেখেই এই পোস্ট তৈরি করা হয়েছিল। যার মধ্যে ৭৫০ পদ কর্মশিক্ষার  এবং বাকি শরীর শিক্ষা।

সব পক্ষের আইনজীবীর সওয়ালের পর  বিচারপতি বলেন, ''অবৈধ চাকরি প্রাপকদের বহাল রাখতে যে এই পোস্ট তৈরি করা হয়েছে তা হাইকোর্টের কাছে মেনে নিয়েছে বোর্ড । কিন্তু রাজ্য কি এই ধরনের পোস্ট তৈরি করে বেআইনি নিয়োগ হওয়া কর্মীদের রাখতে পারে? এর ফলে যারা চাকরিপ্রার্থী তারা যোগ্য হয়েও চাকরি পেলেন না।'' রাজ্যের জবাবে খুশি হয়নি হাইকোর্ট। এব্যাপারে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি।  


```