Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

বিচারপতি সিনহার স্বামীর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে পারবে না সিআইডি, নির্দেশ হাইকোর্টের

বিচারপতি অমৃতা সিনহার স্বামীর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি মিলল না।

বিচারপতি সিনহার স্বামীর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে পারবে না সিআইডি, নির্দেশ হাইকোর্টের

শেষ আপডেট: 22 March 2024 17:00

দ্য ওয়াল ব্যুরো: বিচারপতি অমৃতা সিনহার স্বামীর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল না সিআইডি। শুক্রবার রাজ্য পুলিশের তদন্তকারীদের আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট।

বিচারপতি অমৃতা সিনহার স্বামী হলেন বর্ষীয়ান আইনজীবী প্রতাপ চন্দ্র দে। সম্প্রতি একটি ফৌজদারি মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করে সিআইডি।  সেই মামলার সূত্রেই বিধাননগর আদালতে গলার স্বর মেলানোর জন্য প্রতাপবাবুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের আবেদন জানিয়েছিল সিআইডি। কিন্তু বিধাননগর আদালতে প্রতাপ চন্দ্র দে-র আইনজীবী জানান, তাঁর মক্কেল এই মামলায় একজন সাক্ষী। প্রতাপবাবুর নাম এফআইআরে নেই। তা সত্ত্বেও তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের প্রয়োজন কী? একটি সম্পত্তি সংক্রান্ত বিবাদে যারা জড়িত তাঁরা যদি নিজেরা বিষয়টি মিটিয়ে নেয় তাহলে এখানে প্রতাপ চন্দ্র দে-র কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের প্রয়োজন নেই। এই প্রেক্ষিতে সিআইডি-র আবেদনে সম্মতি দেয়নি নিম্ন আদালত।

এরপর নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল সিআইডি। শুক্রবার সংশ্লিষ্ট মামলাটি শুনানির জন্য ওঠে। এদিন বিচারপতি শুভেন্দু সামন্তের সিঙ্গল বেঞ্চও আপাতত কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের অনুমতি দিল না। আগামী জুন মাসে ফের মামলার শুনানি হবে। একইসঙ্গে এই বিষয়ে মামলায় যুক্ত সব পক্ষকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

এদিন আদালতে বিচারপতি সিনহার স্বামীর আইনজীবীরা জানান, সল্টলেকের একটি সম্পত্তি সংক্রান্ত বিবাদের মামলায় আইনজীবী হিসাবে নিযুক্ত হয়েছিলেন প্রতাপ চন্দ্র দে। অভিযোগ ওঠে,  তিনি মামলাটিতে প্রভাব খাটানোর চেষ্টা করছেন। যার সপক্ষে একাধিক কল রেকর্ড রয়েছে বলে দাবি করে সিআইডি। কিন্তু প্রতাপবাবু এই মামলায় আইনজীবী হিসাবে নিযুক্ত হয়েছিলেন। তাঁর সঙ্গে যাঁরা মূল মামলাকারী তাঁদের কোনও যোগ নেই।

আইনজীবীদের তরফে আরও বলা হয়, বর্ষীয়ান আইনজীবীকে হেনস্থা করার জন্যই বার বার সিআইডি জিজ্ঞাসাবাদ করছে। প্রতাপবাবুকে ভবানী ভবনে নিয়ে গিয়েও দীর্ঘ সময় বসিয়ে রাখা হয়েছিল। আসলে তাঁকে হেনস্থা করার চেষ্টা চলছে। পাল্টা বিরোধিতা করে এদিন কন্ঠস্বরের নমুনা সংগ্রহের আর্জি জানায় সিআইডি। কিন্তু দু’পক্ষের সওয়াল জবাবের পর বিচারপতি শুভেন্দু সামন্ত সিআইডির আবেদন খারিজ করে দেন। ফলে আপাতত বিচারপতি অমৃতা সিনহার স্বামীর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে পারবে না সিআইডি।


```