Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

আলিপুর আদালতে বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে অনুমতি দিল না হাইকোর্ট

মামলাকারীদের অভিযোগ, বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে কোনও নিয়মই মানা হয়নি।

আলিপুর আদালতে বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে অনুমতি দিল না হাইকোর্ট

Calcutta High Court, Alipore Bar Association

শেষ আপডেট: 12 March 2024 15:20

দ্য ওয়াল ব্যুরো: আলিপুর আদালতের বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে ফের ধাক্কা। আগামী ১৯ মার্চ বার অ্যাসোসিয়েশনের নির্বাচনের কথা ছিল। তবে মঙ্গলবার এই সংক্রান্ত মামলার শুনানিতে নির্বাচনের অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট।

এর আগেও বার অ্যাসোসিয়েশন নির্বাচন করার আবেদনে সায় দেয়নি হাইকোর্ট। আলিপুর বার অ্যাসোসিয়েশন সদস্যদের বেশ কিছু সদস্য অল ইন্ডিয়া বার এক্সামিনেশন এ উত্তীর্ণ হননি। অথচ সেই অনুত্তীর্ণ সদস্যদের আলিপুর আদালতের বার অ্যাসোসিয়েশন নির্বাচনে প্রার্থী করা হয়েছে। এই অভিযোগে আগেই হাইকোর্টে মামলা দায়ের করেন আলিপুর আদালতের আইনজীবীদের একাংশ। ওই মামলাতেই এদিন ফের নির্বাচনের অনুমতি খারিজ করে দিয়েছে আদালত।

মামলাকারীদের অভিযোগ, বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে কোনও নিয়মই মানা হয়নি।

কী কী নিয়ম? প্রথমত, নির্বাচন শুরুর এক মাস আগে ভোটার তালিকা প্রকাশ করতে হয়, তারপর মনোনয়ন পত্র দাখিল করতে হয়। এক্ষেত্রে তা হয়নি। অভিযোগ, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ না করেই ১৫ডিসেম্বর থেকে মনোনয়ন দাখিল করা শুরু হয়।

দ্বিতীয়ত, নির্বাচনের আগে সিসিটিভি লাগানোর প্রক্রিয়া শেষ করার কথা ছিল। কিন্তু তা হয়নি। এবারে সিসিটিভি ক্যামেরা লাগানোর দায়িত্ব ছিল দক্ষিণ ২৪ পরগনা জেলা বিচারকের। অভিযোগ, তিনি এখনও তা করেননি। দেখ গেছে, ভোট কেন্দ্রে যেখানে মনোনয়ন দাখিল করা হচ্ছে সেখানে সিসিটিভি ক্যামেরা বিকল।

তৃতীয়ত, ভোটার তালিকায় যাঁদের নাম উঠেছে তাঁদের প্রত্যেকের কাছ থেকে ৫ হাজার টাকা করে নেওয়া হচ্ছে যা নিয়মবিরুদ্ধ বলে অভিযোগ।


```