Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'সম্পত্তির খতিয়ান চাইলে সমস্যা কোথায়!' অভিষেক-মামলায় ইডির কোর্টেই বল ঠেলল ডিভিশন বেঞ্চ

'সম্পত্তির খতিয়ান চাইলে সমস্যা কোথায়!' অভিষেক-মামলায় ইডির কোর্টেই বল ঠেলল ডিভিশন বেঞ্চ

শেষ আপডেট: 4 October 2023 17:47

দ্য ওয়াল ব্যুরো: নিয়োগ দুর্নীতি মামলায় বিচারপতি অমৃতা সিনহার নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার ফাইল জটে সেই মামলার শুনানি পিছিয়ে গিয়েছিল। তবে বুধবার বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ সেই মামলার শুনানিতে ইডির কোর্জাটেই বল ঠেলে দিল। 

নিয়োগ দুর্নীতি কাণ্ডের সূত্রে ৩ অক্টোবর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য গত ২৮ সেপ্টেম্বর সমন পাঠায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তথা ইডি। এদিকে ২ ও ৩ অক্টোবর তৃণমূলের দিল্লি চলো কর্মসূচি ছিল পূর্ব নির্ধারিত। পরের দিন অর্থাৎ ২৯ সেপ্টেম্বর টুইট করে অভিষেক সেকথা জানিয়েও দেন। অভিষেক স্পষ্টভাবে জানান, ৩ তারিখ তিনি দিল্লিতে মানুষের জন্য আন্দোলনে উপস্থিত থাকবেন। ক্ষমতা থাকলে কেউ তাঁকে আটকে দেখাক। 

অভিষেকের এই টুইট প্রসঙ্গ উঠেছিল বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। তা শুনে বিচারপতি অমৃতা সিনহা ইডিকে স্পটভাবে জানিয়েছিলেন, ৩ তারিখের নির্ধারিত তদন্ত প্রক্রিয়া যেন কোনওভাবে ব্যাহত না হয়। তারপরেই তাঁর নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক। বুধবার সেই মামলার শুনানিতে প্রকারান্তরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই কার্যত তুলোধনা করলেন বিচারপতি সৌমেন সেন। 

আদালতের প্রশ্ন, তদন্তের স্বার্থে যদিও সিইওকে ডাকা হয়, তাহলে সমস্যা কোথায়? তিনি আরও জানান, তদন্তে সন্দেহ হলে সিঙ্গল বেঞ্চ কাউকে ডেকে পাঠানোর নিদেশ দিতেই পারে, এতে কোনও অসুবিধা নেই। অভিষেকের উদ্দেশেও তিনি প্রশ্ন ছুড়ে দেন, 'আপনি তো সাংসদ, আপনার সম্পত্তির খতিয়ান তো নির্বাচন কমিশনকে দিতেই হয়, সিঙ্গল বেঞ্চ তা চাইলে সম্যস্যা কোথায়?' এরপরেই ক্ষোভ প্রকাশ করে বিচারপতির দাবি, আদালতের নির্দেশেই তদন্ত চলছে। 

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কিশোর দত্তকে বিচারপতি জানতে চান, আপনাকে(অভিষেক) ইডি ২ সপ্তাহের সময় দিয়ে জানিয়েছিল এই সময়ের মধ্যে সমস্ত তথ্য ইডি অফিসে জমা দিতে হবে। সেটা কি অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছেন? যদি না দিয়ে থাকেন তাহলে ইডির তাঁকে ফের সমন ইস্যু করা কি অন্যায়? 

উল্লেখ্য, এই ২ সপ্তাহের সময় শেষ হচ্ছে ১২ অক্টোবর। তার মধ্যেই সমস্ত তথ্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জমা দিতে হবে। প্রয়োজন অনুযায়ী সঠিক তথ্য পাওয়া গেছে কিনা তা আগামী ১৩ অক্টোবর আদালতে জানাবেন ইডির তদন্তকারীরা। যদি আর কোনও তথ্যের প্রয়োজন হয় তাহলে আদালতেই তা জানাতে হবে ইডিকে, সাফ জানিয়ে দিয়েছেন বিচারপতি সেন। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি দফতরে হাজিরা দিতেই হচ্ছে কিনা সে ব্যাপারে আগামীকাল চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন আদালত। প্রথমে অভিষেক বন্দ্যোপাধ্যায় সশরীরে হাজির দেবেন না। অভিষেকের দেওয়া তথ্যে সন্তুষ্ট না হলে তবেই ফের ফের সমন ইস্যু করার জন্য ইডিকে নির্দেশ দিয়েছে আদালত। এ ব্যাপারে তাদের বক্তব্য আগামীকাল আদালতে জানাবে ইডি। 

অন্যদিকে, এদিনই আগামী ৯ অক্টোবর সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার জন্য অভিষেককে নির্দেশ দিয়েছে ইডি। আগামী সপ্তাহে ডাকা হয়েছে তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কেও। বেআইনি কয়লা পাচার কাণ্ডের সূত্রে নাকি নিয়োগ দুর্নীতি কাণ্ডে রুজিরাকে তলব তা অবশ্য স্পষ্ট নয়। এর আগে বেআইনি কয়লা পাচার মামলায় রুজিরা বন্দ্যোপাধ্যায়কে কয়েকবার জিজ্ঞাসাবাদ করেছে ইডি। কিন্তু নিয়োগ দুর্নীতি কাণ্ডে অভিষেকের সংস্থা লিপস অ্যান্ড বাউন্ডসের ভূমিকাও এখন ইডির আতসকাচের নিচে রয়েছে। ওই সংস্থায় অন্যতম অধিকর্তা ছিলেন রুজিরা। কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছিলেন, লিপস অ্যান্ড বাউন্ডসের সমস্ত ডিরেক্টরের সম্পত্তির হিসাব পেশ করতে হবে ইডিকে। প্রয়োজনে বাকি ডিরেক্টরদেরও জিজ্ঞাসাবাদ করতে হবে। হতে পারে সেই সূত্রেই রুজিরাকে তলব করা হয়েছে।


```