Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সোমবার এসএসসি নিয়োগ দুর্নীতির রায়, অবশেষে ২৫ হাজার চাকরিপ্রার্থীর ভবিষ্যতের সিদ্ধান্ত

চূড়ান্ত রায়দানের দিকেই তাকিয়ে ২৫ হাজার চাকরিপ্রার্থী।

 সোমবার এসএসসি নিয়োগ দুর্নীতির রায়, অবশেষে ২৫ হাজার চাকরিপ্রার্থীর ভবিষ্যতের সিদ্ধান্ত

শেষ আপডেট: 19 April 2024 22:48

দ্য ওয়াল ব্যুরো: অবশেষে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি কাণ্ডের সুরাহা হতে চলেছে। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় চূড়ান্ত রায় দিতে চলেছে কলকাতা হাইকোর্ট। আগামী সোমবার বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ এসএসসি-র সব নিয়োগ মামলার রায় দেবে। আর সেই চূড়ান্ত রায়দানের দিকেই তাকিয়ে ২৫ হাজার চাকরিপ্রার্থী।

সুপ্রিম কোর্টের ডেডলাইন মেনেই রায়দান করতে চলেছে হাইকোর্ট। এর আগে উচ্চ আদালতের নির্দেশ মেনে ৫ হাজার চাকরি বাতিল করে স্কুল সার্ভিস কমিশন। চাকরি হারানো শিক্ষক এবং শিক্ষাকর্মীরা শীর্ষ আদালতের দ্বারস্থ হন। সুপ্রিম কোর্ট তাঁদের সাময়িক রক্ষাকবচ দেয়। সঙ্গে মামলা ফের কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে ফেরত পাঠানো হয়। ছয় মাসের মধ্যে মামলার রায়দানের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট।

এরপর প্রধান বিচারপতির নির্দেশে গ্রুপ ডি, গ্রুপ সি, নবম-দশম, একাদশ-দ্বাদশ শ্রেণির সব মামলা বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রসিদির ডিভিশন বেঞ্চে শুনানি শুরু হয়। প্রায় তিন মাস ধরে দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে দীর্ঘ শুনানি চলে। বাদী-বিবাদী পক্ষের বিশিষ্ট আইনজীবীরা চাকরিপ্রার্থী, রাজ্য সরকার এবং এসএসসির হয়ে সওয়াল করেন।  

নির্দিষ্ট সময়ের আগেই গত ২০ মার্চ সংশ্লিষ্ট মামলার শুনানি শেষ হয়। কিন্তু রায়দান স্থগিত রাখে ডিভিশন বেঞ্চ। আর আগামী সোমবার সকাল সাড়ে দশটায় সেই বহু প্রতীক্ষিত মামলার রায়দানই হতে চলেছে।

এসএসসি নিয়োগ সংক্রান্ত মামলার চূড়ান্ত রায়েই স্পষ্ট হয়ে যাবে, অর্থের বিনিময়ে চাকরিতে নিয়োগের যে প্যানেল করা হয়েছিল তা আদৌ কার্যকরী থাকবে কিনা। একইসঙ্গে আদালত যাদের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল তাঁরা কি চাকরিতে বহাল থাকবেন, অন্যদিকে মেধা তালিকায় নাম থাকা সত্ত্বেও যাদের চাকরির সুযোগ মেলেনি তাঁদের ভাগ্যও কি খুলবে, উৎকন্ঠা সবপক্ষেরই। এসএসসি নিয়োগ নিয়ে বিবিধ প্রশ্নের উত্তর মিলতে চলেছে আগামী ২২ এপ্রিল।

বর্তমানে নিয়োগ দুর্নীতি মামলার অভিযোগে জেলে রয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ আরও অনেকে। কয়েকজন অভিয়ুক্ত জামিনও পেয়েছেন। আর লোকসভার আবহে এই মামলার রায় যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে তা বলাই বাহুল্য।


```