
ফাইল ছবি।
শেষ আপডেট: 27 March 2025 13:16
দ্য ওয়াল ব্যুরো: এবার মাদ্রাসা স্কুলেও শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ। এ নিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল মামলা।
যার জেরে মাদ্রাসা শিক্ষক নিয়োগের ফল প্রকাশে অন্তর্বতীকালিন স্থগিতাদেশ জারি করলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। বিচারপতি পরিষ্কারভাবে জানিয়েছেন, আদালতের নির্দেশ ছাড়া ফল প্রকাশ করা যাবে না।
২০২৩ সালে মাদ্রাসা স্কুলে পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষক নিয়োগের পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল।
আদালতে দায়ের করা মামলায় মামলাকারীদের অভিযোগ, চাকরি প্রার্থীদের প্রশিক্ষণ সম্পন্ন হওয়ার যে তারিখ বিজ্ঞপ্তিতে দেওয়া ছিল, তারপরেও প্রশিক্ষণ প্রাপ্তরা নিয়োগে অংশগ্রহণ করেছে। যা নিয়মবিরুদ্ধে।
অভিযোগ, পুরো প্রক্রিয়ায় স্বজনপোষণ করা হয়েছে এনিয়েই মাদ্রাসা কমিশনের নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে দায়ের হয় মামলা। আগামী ১ মে মামলার পরবর্তী শুনানি হবে।