Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শুভেন্দুকে শর্তসাপেক্ষে নেতাইয়ে যাওয়ার অনুমতি হাইকোর্টের, রাজনৈতিক মন্তব্য করতে পারবেন না

শর্তসাপেক্ষে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নেতাই গণহত্যার অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট।

শুভেন্দুকে শর্তসাপেক্ষে নেতাইয়ে যাওয়ার অনুমতি হাইকোর্টের, রাজনৈতিক মন্তব্য করতে পারবেন না

শেষ আপডেট: 5 January 2024 13:56

দ্য ওয়াল ব্যুরো: শর্তসাপেক্ষে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নেতাই গণহত্যার অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে শর্ত দেওয়া হয়েছে, শহিদ বেদীতে মাল্যদান করার সময়ে কোনওরকমের রাজনৈতিক মন্তব্য করতে পারবেন না বিরোধী দলনেতা।

আগামী ৭ জানুয়ারি বিকেল ৫টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নেতাই গ্রামের শহিদ বেদীতে পৌঁছে মাল্যদানের অনুমতি দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। আদালতের নির্দেশ যথাযথভাবে পালন করা হচ্ছে কি না তা দেখতে হবে পুলিশকে। এজন্য পুলিশকে সম্পূর্ণ অনুষ্ঠানের ভিডিও গ্রাফি করার নির্দেশ দিয়েছেন বিচারপতি।

২০১১ সালের ৭ জানুয়ারি লালগড়ের নেতাই গ্রামে গণহত্যার ঘটনা ঘটে। অভিযোগ, মাওবাদী মোকাবিলার নামে সেই সময় গ্রামের মধ্যেই সশস্ত্র বাহিনীর ক্যাম্প গড়েছিল সিপিএম। ৭ জানুয়ারি ওই ক্যাম্প থেকে গ্রামের নিরীহ মানুষের ওপরে গুলি চালানো হয় বলে অভিযোগ। মৃত্যু হয় বেশ কয়েকজনের।

ওই বছরই রাজ্যে পালাবদলের ঘটনা ঘটে। তখন থেকে প্রতি বছর নেতাই গ্রামে শহিদদের স্মরণে ৭ জানুয়ারি অনুষ্ঠানের আয়োজন করা হয়। দল বদলে বিজেপিতে গেলেও ফি-বছরই শুভেন্দুি নেতাই গ্রামের শহিদ বেদীতে গিয়ে মাল্যদান করেন। গত বছর পুলিশ তাঁকে গ্রামে ঢুকতে বাধা দিয়েছিল বলে অভিযোগ।

এবারে আগাম অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা। ওই মামলার শুনানিতেই বিচারপতি শুভেন্দুকে ৭ জানুয়ারি ১ ঘণ্টার জন্য নেতাই গ্রামের শহিদ বেদীতে মাল্যদানের অনুমতি দিয়েছেন।


```