Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হাইকোর্টে ফের ধাক্কা রাজ্যের! কাঁথিতে শুভেন্দুর মিছিলে অনুমতি, নিরাপত্তায় রাজ্য পুলিশ

মোথাবাড়ি কাণ্ডের প্রতিবাদে বৃহস্পতিবার কাঁথিতে মিছিল করতে চেয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

হাইকোর্টে ফের ধাক্কা রাজ্যের! কাঁথিতে শুভেন্দুর মিছিলে অনুমতি, নিরাপত্তায় রাজ্য পুলিশ

ফাইল ছবি।

শেষ আপডেট: 2 April 2025 22:09

দ্য ওয়াল ব্যুরো: মোথাবাড়ি কাণ্ডের প্রতিবাদে বৃহস্পতিবার কাঁথিতে মিছিল করতে চেয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। পুলিশ অনুমতি না দেওয়ায় হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু। ওই মামলায় শর্ত সাপেক্ষে বিরোধী দলনেতাকে কাঁথিতে মিছিল করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট।

বুধবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে ওঠে মামলাটি। আদালত জানিয়েছে, দুপুর ১ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত মিছিল করা যাবে। তবে লাউড স্পিকার ব্যবহারে মানতে হবে সরকারি নিয়ম। মিছিলের নিরাপত্তা সামলাতে হবে পুলিশকে। শুভেন্দুর পাশাপাশি তাঁর ভাই তথা কাঁথির স্থানীয় সাংসদ সৌমেন্দু অধিকারীও উপস্থিত থাকবেন মিছিলে।

প্রসঙ্গত, মঙ্গলবার কলকাতাতেও বিজেপির একটি মিছিলের অনুমতি দিয়েছে হাইকোর্ট। এক্ষেত্রেও পুলিশ অনুমতি না দেওয়ায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল পদ্ম শিবির।

ভোটার তালিকা থেকে হিন্দুদের নাম বাদ দেওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার কলেজ স্কোয়ার থেকে রাজ্য নির্বাচন কমিশনের অফিস পর্যন্ত মিছিল করতে চেয়েছিল বিজেপি। ওই মামলায় রাজ্যের আপত্তি উড়িয়ে আদালত জানিয়েছে, বিকেল ৪টেয় মিছিল শুরু করে সন্ধে ৬টায় শেষ করতে হবে। আর মিছিল মুরলিধর লেন থেকে শুরু করে ওয়াই চ্যানেল পর্যন্ত করতে হবে। মিছিলে হাজারের বেশি লোক রাখা যাবে না। 

বিজেপির তরফে অভিযোগ করা হয়েছিল, পুলিশ এই মিছিলের অনুমতি দেয়নি। তাই তাঁরা আদালতের দ্বারস্থ হয়েছে। এই মামলার শুনানিতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ প্রশ্ন করেন, বিকেল ৪টের পর মিছিল করলে পুলিশের সমস্যা কোথায়? পুলিশ জানায়, সাধারণ মানুষের হয়রানি হবে এবং ট্রাফিক সমস্যাও হতে পারে। রাজ্যের বক্তব্য ছিল, বোর্ডের পরীক্ষা রয়েছে। তাই বিকেল ৫টার পর মিছিল করা যেতে পারে। কিন্ত ওই সময় হাওড়ার দিকে যাওযার সময় সমস্যা হবে।

যদিও রাজ্য বা পুলিশের যুক্তি মানতে চায়নি আদালত। বিজেপির পক্ষেই রায় দিয়েছেন বিচারপতি। তবে এও জানিয়েছেন, ট্রাফিক সমস্যা যাতে না হয় তা নিশ্চিত করতে হবে। শব্দ দূষণ মেনে মাইক্রোফোন ব্যবহার করতে হবে মিছিলে সামিল সকলকে।


```